বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ী থেকে উচ্ছেদকারীদের জনতার আদালতে বিচার করা হবে- গিয়াস আহাম্মেদ
মতিউর রহমান লিটুঃ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত মইনুল রোডের বাড়ী থেকে বেগম খালেদা জিয়াকে জোর পুর্বক উচ্ছেদ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস আহাম্মেদ। তিনি বলেনঃ মইনুল রোডের বাড়ী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত জাতীয় স্থাপনার অন্যতম একটি। এ বাড়ীতে ৪০ বছর পর্যন্ত বাস করছেন তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অমুল্য এ বাড়ী শহীদ জিয়ার দীর্ঘ দিনের স্মৃতি বহন করে তাই স্বাধীনতা ঘোষকের স্মৃতি অক্ষুন্য রাখতে জনতার লড়াইয়ে বিএনপি শুধু নেতৃত্ব দেবেন। আসল আন্দোলন গড়ে তুলবেন বাংলাদেশের অগ্নি জনতা।
জিয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা চিন্তাও করা যায় না। নিজের হাতে যুদ্ধ করেছেন, নির্ঘাত মৃত্যু জেনেও লড়াই করে সেদিন স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তাই তার স্মৃতি বিজরিত বাড়ী ফিরিয়ে নিতে প্রয়োজনে ফ্যাসিবাদী সরকারকে টেনে হিচড়ে ক্ষমতার থেকে নামানো হবে। দেশে বিদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের অত্যাচারে বিএনপি সহ সারা দেশের মানুষ আজ প্রচন্ডভাবে ক্ষীপ্ত। জনতার অগ্নিঝড়া আন্দোলনে শেখ হাসিনাকে চির বিদায় নিতে হবে। মানুষ আজ হাসিনা মুক্ত বাংলাদেশ দেখতে চায়। একটার পর একটা অত্যাচারের মাধ্যমে দেশের মানুষকে অতিষ্ট করে তুলেছেন শেখ হাসিনার ব্যর্থ সরকার। নির্বাচনী ওয়াদা পূড়ন না করে তারা শুধু জিয়ার স্মৃতি হননে ব্যস্ত।
প্রবাসীবার্তা ডট কমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে প্রবাসের দীর্ঘ দিনের ত্যাগী নেতা গিয়াস আহাম্মেদ আরো বলেনঃ বিএনপির জনপ্রিয়তা বিশেষ করে তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধী দলকে দমন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। কিন্তু তারা ভুলে গেছেন জিয়াউর রহমান তাদের বাকশালী শাষনের পরিবর্তে আওয়ামীলীগকে রাজনীতি করার অনুমতি দিয়ে গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। হাসিনাকে দিয়েছিলেন দেশে ফেরার অনুমতি ও আওয়ামিলীগের নেতৃত্ব। শেখ হাসিনার সাবেক সচিব মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাসি চাই বইয়ের উদৃতি দিয়ে জনাব গিয়াস আহাম্মেদ বলেন এই বইয়ে শেখ হাসিনা দেশে ফিরে মাত্র ১৩ দিনের মাথায় বিপদগামী কিছু সেনা সদস্যের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছিলেন তার বহু প্রমান রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার ষড়যন্ত্রের হোতা শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করা হবে।
এছাড়া তিনি সরকার পতনের আন্দোলনে কেন্দ্রীয় কমিটির কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে চারদলীয় ঐক্যজোট সহ প্রবাসের সকল নেতা কর্মীকে একতাবদ্ধ হওয়ার আহবান জানান এবং জাতীয় ইস্যুতে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই বলে ও তিনি উল্লেখ করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








