বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক’র বনভোজন অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লং আইল্যান্ড হেপ স্টেট লেক স্টেট পার্কে সুবজ ঘেরা পাকৃতিক সৌন্দয্যে এক মনোরম পরিবেশে গত ২১ শে জুলাই রবিবার বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কএর বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়। শুরুতে আগত অতিথিবৃন্দকে সকালের নাস্তা পরিবেশন করা হয়। নাস্তা পরিবেশনের পর পরই সকলের উপস্থিতিতে বনভোজন উদ্বোধন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ল অফিসের পেরালিগ্যাল মোহাম্মদ আলী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খাবার বাড়ী রেষ্টুরেন্টের কর্ণধার হারুন ভূঞা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, বিশিষ্ট সাংবাদিক তাসের মাহমুদ, মোঃ আলী বাবুল, বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর সভাপতি মাহমুদুল হক চৌধুরী, উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান, আবুল কাশেম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ, রানা মোঃ আয়াজ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি জামিল আহমেদ, আমিরুজ্জামান চৌধুরী, জিয়াউল ফাত্তাহ রিয়াদ, সংগঠনের কোষাধ্যক্ষ বোরহান খান, সংগঠনের সহ সভাপতি জয়নাল আবেদীন, মোমিন মোল্লা, মোহাম্মদ নাজিম, মিলন চৌধুরী ইকবালসহ পরিবারের সকল সদস্যবৃন্দ উল্লাস করে বনভোজন উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই ছোট শিশু কিশোর ও বিভিন্ন বয়সের মহিলাদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, জেসমিন আকতার চৌধুরী, সেনোয়ারা বেগম, আফজাল শরীফ, মিলন চৌধুরী ও লিয়াকত আলী। ক্রীড়া প্রতিযোগিতা সময় রৌদ্র গরমে অতিথিবৃন্দকে তরমুজ, তরল পানীয়, সোডা এবং ছোটদের মাঝে জুস, চিপ্স বিতরণ করা হয়। উল্লেখ্য বনভোজনের আকর্ষন হিসেবে পিকনিক স্পটে গরম গরম হটডক বিভিন্ন ধরনের ব্রডের সাথে পরিবেশন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তের পর পর দেশীয় স্বাদে রকমারী খাবারের সমন্বয়ে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। এতে সহযোগিতা করেন বোরহান খান, মোহাম্মদ আলী সবুজ, জেসমিন আকতার, জিয়াউল ফাত্তাহ রিয়াদ, মিলন চৌধুরী, জয়নাল আবেদীন এবং মাহমুদুল হক চৌধুরী। ১১টি আকষর্নীয় পুরস্কারের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র এর সৌজন্যে ছিলেন জামিল আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, মোহাম্মদ আলী সবুজ, হারুন ভূঞা, মোহাম্মদ সবুজ, এটর্ণী মঈন চৌধুরী, হিমো সাহেব, কাজী আজম, সেলিম হারুন, হাজী আবদুর রহমান।
প্রবাসের স্বনামধন্য শিল্পী আফজল হিন্দি ও বাংলা গান পরিবেশন করেন। গানের তালে তালে উপস্থিত ভাবীরা নৃত্য পরিবেশন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীরা এবং র্যাফেল ড্রয়ের বিজয়ীরা তাদের পুরস্কার পুরস্কার গ্রহণ করেন। শেষে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী এবং উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু। সকলকে আগামী বছরের বনভোজনের আমন্ত্রন জানিয়ে বার্ষিক বনভোজন ২০১৯ সালের বনভোজন সমাপ্তি ঘোষনা করা হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








