Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বেডরুম ট্যাক্স!

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: April 1, 2013 | 11:33 AM

ডেস্ক : যুক্তরাজ্যে জনকল্যাণ নীতিতে পরিবর্তন এবং নতুন আবাসন কর আরোপের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। সিদ্ধান্ত অনুযায়ী কোনো বাড়িতে সরকার নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত কক্ষ ব্যবহারের জন্য নাগরিকদের বাড়তি কর দিতে হবে। এর প্রতিবাদে গত শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ বহু শহরে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। স্কটল্যান্ডের গ্লাসগো গ্রিন এলাকা থেকে জর্জ স্কয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিলে প্রায় আড়াই হাজার মানুষ অংশ নেয়। ঐতিহাসিক লন্ডনে ট্রাফালগার স্কয়ারসহ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও চ্যান্সেলর অসবর্নের বাসভবন এবং এডিনবরায় স্কটিশ পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন, পঙ্গুবিষয়ক সংগঠন এবং ছাত্ররা এ বিক্ষোভের আয়োজন করে। সমালোচক ও বিক্ষোভকারীরা বলছে, অতিরিক্ত কক্ষ অনেক পরিবারেই জরুরি। বিশেষ করে যেসব পরিবারে অসুস্থ কিংবা পঙ্গু ব্যক্তি রয়েছে। ‘বেডরুম ট্যাক্স’ নামের এ নতুন ব্যবস্থায় অতিরিক্ত কক্ষের জন্য নির্দিষ্ট হারে সরকারি বরাদ্দে কাটছাঁট করা হবে। এখন অতিরিক্ত একটি কক্ষের জন্য ১৪ শতাংশ হারে এবং দুই বা তার বেশি কক্ষের জন্য ২৫ শতাংশ হারে বরাদ্দ কাটা যাবে। এটা কর হিসেবে নেওয়া হবে। আবাসনবিষয়ক সংস্থাগুলো বলছে, এতে নাগরিকদের সপ্তাহে ১৬ পাউন্ড অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। তবে অবসরপ্রাপ্তদের এ ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। যুক্তরাজ্যের আবাসনবিষয়ক এক হাজার ২০০টি সমিতির সমন্বয়ে গঠিত ন্যাশনাল হাউস ফেডারেশনের তথ্য অনুযায়ী, নতুন এ নীতিতে আবাসিক খাতে সরকারের বার্ষিক বরাদ্দ থেকে দুই হাজার ৩০০ কোটি পাউন্ড হ্রাস করা হবে। এতে উপার্জনে সক্ষম প্রায় ছয় লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটির প্রধান ডেভিড ওর বলেন, এতে হাজার হাজার সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যাবে। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV