Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘বোম্ব সাইক্লোন’র প্রভাব : যুক্তরাষ্ট্রে ১৭ জনের মৃত্যু, ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 4, 2018 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূররাঞ্চলে মৌসুমি ঝড় ‘বোম্ব সাইক্লোন’ এর প্রভাবে গত কয়েক দিনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে ৩৩০০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানায় বিবিসি।

বোমা ঘূর্ণিঝড়ের কারনে প্রচণ্ড বাতাসের সঙ্গে বড় বড় বরফ খণ্ড পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। দুর্যোগকবলিত জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়াবিদরা বিবিসিকে জানায়, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ঠাণ্ডা পড়েছে, তা আগে কখনো পড়েনি। এই সাইক্লোনের প্রভাবে বৃহস্পতিবার ১৮ ইঞ্চি পুরু বরফে ঢেকে গেছে বোস্টন। নিউইয়র্কে যার পরিমাণ ১২ ইঞ্চি। তারা আরও জানায়, এই সাইক্লোনের কারনে ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই ‘বোম্ব সাইক্লোন’ নিয়ে মার্কিন বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে তা দেখে যে কারোই চোখ কপালে উঠে যাবে। তাদের দাবি, এই ঝড়ের ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা মঙ্গল গ্রহের তাপমাত্রাকেও হার মানাবে। তাদের এই দাবি কতটুক যুক্তিসঙ্গত তা নিউ হ্যাম্পশায়ারে অবস্থা দেখলেই বুঝা যায়। নিউ হ্যাম্পশায়ারে তাপমাত্রা বৃহস্পতিবার হিমাঙ্কের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যা মঙ্গল গ্রহের তাপমাতার প্রায় কাছাকাছি। ঝড়টি উপকূলে আঘাত হানলে তাপমাত্রা হয়তো আরও কমতে পারে।

ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্য হয়ে প্রবেশ করবে। সেখানে প্রায় ৬ কোটি মানুষের বসবাস। এই দুর্যোগে আরও প্রাণহানির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV