Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বোস্টন ম্যারাথনে হামলা : জেরা শুরু, লিখে জবাব দিচ্ছেন জোখার

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: April 22, 2013 | 8:43 PM

ডেস্ক : বোস্টন ম্যারাথনে হামলার ঘটনায় আটক দ্বিতীয় সন্দেহভাজন জোখার সারনায়েভকে (১৯) জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। তবে কণ্ঠনালিতে গুরুতর আহত  হওয়ার কারণে কথা বলতে পারছেন না তিনি। কাগজে লিখে প্রশ্নের জবাব দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। তবে তদন্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি। এরই মধ্যে আইনপ্রণেতারা জোখারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার কাজ শুরু করেছেন। বোস্টনের শহরতলি ওয়াটারটাউন থেকে মারাত্মক আহত অবস্থায় গত শুক্রবার রাতে জোখারকে আটক করে পুলিশ। ধরা পড়ার আগে জোখার মুখের ভেতর গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেছে পুলিশ। এতে তাঁর কণ্ঠনালি মারাত্মক আহত হয়। গত সোমবার বোস্টনে ওই হামলায় শিশুসহ তিনজন মারা যায়। ওই ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার পুলিশি অভিযানে জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ নিহত হন। ইউএসএ টুডে পত্রিকা জানায়, রবিবার থেকে জোখারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। লিখে প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি। এভাবে ঘটনার উদ্দেশ্য এবং পেছনের কারণ জানা সম্ভব হবে না। তদন্ত কর্মকর্তারা অবশ্য জোখারের কাছ থেকে হামলার মূল কারণ বের করার ব্যাপারে আশাবাদী। তবে জোখারের কথা বলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বোস্টনের মেয়র টম মেনিনো বলেন, জোখারের অবস্থা গুরুতর। তিনি হয়তো আর কখনোই কথা বলতে পারবেন না। তবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওয়াটারটাউনের পুলিশ প্রধান অ্যাডওয়ার্ড ডিভেউ। তাঁর ভাষ্যমতে, তামেরলান পুলিশের গুলিতে নয়, জোখারের গুলিতে মারা গেছে। তাঁরা দুজনে দুটি গাড়িতে ছিলেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে দুজনেই গাড়ি থেকে বেরিয়ে গুলি ছুড়তে শুরু করেন। জোখার পালাতে পারলেও তামেরলানকে পুলিশ ধরে ফেলে। হাতকড়া পরানোর সময় জোখার পুলিশকে গুলি চালালে তা লাগে তামেরলানের গায়ে।
সিয়াটলে গুলিতে নিহত ৪ ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি অ্যাপার্টমেন্টে অস্ত্রধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে অস্ত্রধারীও মারা গেছে। ওয়াশিংটনের কিং কাউন্টির সিয়াটেলের ফেডারেল ওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র ক্যাথি জানান, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিয়াটলের ওই অ্যাপার্টমেন্ট থেকে গুলির খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পেঁৗছার পরও গুলি চলছিল। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে ঢুকে দুজনের লাশ দেখতে পায়। অ্যাপার্টমেন্টের সামনে পার্ক করা একটি গাড়ি থেকে আরো দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর পুলিশের গুলিতে  অস্ত্রধারী মারা যায়। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সূত্র : এনবিসি নিউজ।কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV