Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বোস্টন ম্যারাথন রক্তাক্ত : অবশেষে ‘হামলাকারী’ পাকড়াও

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: April 21, 2013 | 2:50 AM

তামেরলান সারনায়েভ  , জোখার সারনায়েভতামেরলান সারনায়েভ  , জোখার সারনায়েভ IIII

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই সহোদরের একজন গুলিতে নিহত হওয়ার পর অপরজনকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। বোস্টনের উপকণ্ঠ ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে নৌকায় লুকিয়ে থাকা অবস্থায় ছোট ভাই জোখার সারনায়েভকে (১৯) গ্রেপ্তার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ওয়াটারটাউনে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন জোখারের (১৯) বড় ভাই তামেরলান সারনায়েভ (২৬)। ওই গুলিবিনিময়ের সময় আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন জোখার। বোস্টন ম্যারাথনে গত সোমবার পরপর দুটি বোমা বিস্ফোরণে একটি শিশুসহ তিনজন নিহত ও অন্তত ১৮০ জন আহত হন। ওই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জোখার ও তামেরলানের ছবি প্রকাশ করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তারে বোস্টনে চিরুনি অভিযান শুরু করে। ১০ বছর আগে রাশিয়ার চেচনিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান এ দুই সহোদর। বোস্টনের পুলিশপ্রধান এডওয়ার্ড ডেভিস সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে অভিযানে যায় পুলিশ। সেখানে ‘রক্তাক্ত অবস্থায়’ একটি নৌকায় লুকিয়ে থাকা জোখারকে গ্রেপ্তার করা হয়। ডেভিস জানান, গ্রেপ্তার করার আগে জোখারের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ও হয়। গ্রেপ্তারের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জোখারকে গ্রেপ্তারের পর উচ্ছ্বসিত বোস্টন পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘গ্রেপ্তার!!! অভিযান শেষ হলো। সন্ত্রাস শেষ হলো, ন্যায়বিচার জয়ী হলো। বোস্টন হামলার সন্দেহভাজন ব্যক্তি এখন পুলিশ হেফাজতে।’ হামলার অভিযোগে জোখারের বিরুদ্ধে এখনই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ডিস্ট্রিক্ট অব ম্যাসাচুসেটসের কেন্দ্রীয় অ্যাটর্নি কারমেন অর্টিজ জোখারের বিরুদ্ধে অভিযোগ গঠনের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জোখারকে গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা করার দরকার, তা-ই করা হবে।’ পরিবারের প্রতিক্রিয়া: জোখার ও তামেরলানের বাবা অ্যানজর সারনায়েভ রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, তাঁর ছেলেরা গোপন সংস্থার শিকারে পরিণত হয়েছেন। কারণ, তাঁরা ইসলামি নিয়মনীতি মেনে জীবন ধারণ করতেন। তবে তাঁদের চাচা রাসলান সারনি বলেন, দুই ভাই মিলে জাতিগত চেচেনদের লজ্জায় ফেলেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাঁদের এটা করতে উদ্বুদ্ধ করেছে। এএফপি ও বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV