Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: April 19, 2013 | 12:03 PM

নিউইয়র্ক, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষাকে পরিচয় করিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে গঠিত সংগঠন “ব্রঙ্কস বাংলাদেশ ওমেন”স এসোসিয়েশন এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা”র ) যৌথ আয়োজনে গত ১৪ এপ্রিল ব্রঙ্কসে পালিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪২০।

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বাঙালি ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাই সংগঠনের সদস্যা বৃন্দের বানানো পান্তা-ইলিশ সহ নানা রকম ভর্তা ও পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে বেলা ২ টা থেকে শুরু হয় বৈশাখী অনুষ্ঠান । পরে ফরিদা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সরুপা হোসেন , শামীম আরা বেগম ও মাকসুদা আহমেদ উপস্থাপনায় বিকাল ৪ টায় শুরু হয় মূল অনুষ্ঠান ।

প্রথমে “এসো হে বৈশাখ এসো এসো ,.. বৎসরের আবর্জনা দূর হয়ে যাক … এসো এসো ”- চিরায়ত এই আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বাফার সঙ্গীত শিক্ষক রনজিত কুমার দাস ও সরুপা হোসেন মুক্তার তত্বাবধানে সঙ্গীত পরিবেশন করেন সুচরিতা দাস , রিতা গুহ , ফারজানা ইয়াসমিন , শামীম আরা বেগম, মাকসুদা আহমেদ , জিমি , সোহেল পারভেজ , আফজাল হোসেন , নাজমা আনোয়ার, সিবানা হায়দার, শিশু শিল্পী কিংশুক, সিয়াম , দিপু , মোনা, রাইদা, অন্তরা, সোহানা এবং প্রাপ্তি।

গানের মাঝে মাঝে অনুপ কুমার দাশের পরিচালনায় নৃত্য পরিবেশিত হয়। এতে অংশপগ্রহন করেন মারজিয়া স্মৃতি , অন্তরা সাহা, সানজিদা , তিন্নি , সেজুতি ,আনিকা , ফারিহা , নিশু, মির্দুলা , খাদিজা মিথান , আরিয়া, প্রমিত , ফাতিহা ,মাইশা, রাইসা , অর্পিতা এবং ইমন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনেটর রুবিন ডিয়াজ সিনিয়র , এসেম্বলি মেম্বার লুইস আর সুপেলভেদা, এসেম্বলি মেম্বার মার্কস এ ক্রিসপো । তাদের মুখে বাংলায় শুভ নববর্ষ শুনে অনেকেই হতভম্ভ হয়ে যান। সেনেটর রুবিন ডিয়াজ সিনিয়র বলেন, আমার আজকে আলবানীতে থাকার কথা কিন্তু বাংলা নতুন বছরকে বরন করতে আমি আজ এখানে এসেছি। আমাকে যখন এই অনুষ্ঠানের আমন্ত্রন জানানো হয় আমি তাদের কথা ফেলতে পারিনি। তিনি বিশেষ করে সংগঠনের সভানেত্রী ফরিদা ইয়াসমিনে নাম উল্লেখ করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানকে সফল করতে বিশেষ ভাবে সহযোগিতা করেন নার্গিস বানু , শিউলি হক ,নুসরাত আম্বিয়া , রেক্সোনা মজুমদার , ফারজানা ইয়াসমিন, মাহমুদা হাসান , মুন্নুজান নিলা, আমেনা ইলু, রেবা নূর , শিলা , রিমি , যুথী , কলি এবং আরিফা সরকার ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV