Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ব্রিটেনে তুষারপাত শত শত ফ্লাইট বাতিল,অস্ট্রেলিয়ায়ও তুষারপাত

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: December 20, 2010 | 5:53 PM

ইউএসএনিউজ ডেস্ক: ব্রিটেনে তুষারপাতের কারনে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।ব্রিটিশ এয়ারওয়েজ অথরিটি (বিএএ) সোমবারও হিথ্রো বিমানবন্দরে ৭০ থেকে ১৩০টি বিমান উড্ডয়ন এবং ৮৯ থেকে ১৩৩টি বিমান অবতরণ বাতিল করেছে। লন্ডনে রোববার রাতে নতুন করে তুষারপাত না হওয়া সত্ত্বেও এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায়ও সোমবার তুষারপাত হয়েছে। ব্রিটেনের আবহাওয়া অফিস দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি আবহাওয়া সতর্কীকরণ বার্তা প্রচার করে এবং বেশকিছু অঞ্চলে ২০ সেন্টিমিটার পুরু বরফ পড়তে পারে বলে জানায়। এ পরিপ্রেক্ষিতেই ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার রাতভর তুষারপাতের কারণে ডেভন ও সমারসেট অঞ্চলে রাস্তাঘাট বন্ধ থাকায় ইতিমধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। লন্ডন, সাউথ-ইস্ট, ওয়েলস ও উত্তরাঞ্চলীয় স্কটল্যান্ডে সোমবারও ভারী তুষারপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

৫ লাখ বিমানযাত্রীর বড়দিনের ভ্রমণ পরিকল্পনা নষ্ট করে দেওয়ায় হিথ্রো বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএএর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিএএর প্রধান নির্বাহী কলিন মাট্রেউ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হন।
তিনি বলেন, বড়দিনের আগে বহু মানুষ দুর্ভোগে পড়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। পরিস্থিতির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।এএফপি

ট্যাগ:
Situs Streaming JAV