Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ব্রিটেনে রাজপরিবারে নয়া অতিথি আসতে পারে ১৩ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 13, 2013 | 2:36 PM

রাজপরিবারের নতুন সদস্য, উইলিয়াম-কেটের প্রথম সন্তান কবে পৃথিবীর আলো দেখবে, তা নিয়ে গত ছ’মাস ধরেই জল্পনা চলেছে ব্রিটেনে। এবার সেই জল্পনার শেষ। ঘনিষ্ঠ সূত্রে খবর, ১৩ জুলাই ভূমিষ্ঠ হতে পারে কেট-উইলিয়ামের প্রথম সন্তান। খবরের সত্যতা আংশিক মেনেও নিয়েছেন বাকিংহাম প্যালেসের মুখপাত্র। তবে সেই সন্তান ছেলে না মেয়ে, তা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে রাজপরিবার। কেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে প্রথম থেকেই রহস্যের খাসমহল তৈরি করছিল বাকিংহাম প্যালেস। ডিসেম্বরের গোড়ায় ‘মর্নিং সিকনেস’ নিয়ে লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে কেট ভর্তি হওয়ার পর খবরের সত্যতা স্বীকার করে নেয় রাজপরিবার। রহস্যের শুরু তখন থেকেই। বিশেষত রাজপরিবারের নবীনতম সদস্য কবে ভূমিষ্ঠ হবে, তা নিয়ে শুরু হয় কৌতূহল, আলাপ-আলোচনা, এমনকি, বেটিংও। যদিও এ নিয়ে এতদিন কিচ্ছুটি বলেননি হবু বাবা-মা। উইলিয়াম-কেটের এক বন্ধু জানিয়েছেন, সম্প্রতি রাজপরিবারের এক ঘনিষ্ঠের আয়োজিত অনুষ্ঠানে কেটের বন্ধুরা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আলোচনা করছিলেন। সেখান থেকেই ভেসে আসে এই তথ্য সম্ভবত ১৩ জুলাই আসবে রাজ-অতিথি। এমনকি রাজপরিবারের কনিষ্ঠতম সদস্যটি যে ছেলে, তা নিয়েও মোটামুটি নিশ্চিত ব্রিটেনের বাসিন্দাদের একাংশ। স্বাভাবিকভাবেই নতুন অতিথির আসার দিনটি নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তবে উদ্বেগের অবকাশও রয়েছে যথেষ্ট। কেন? আসলে ১১ জুলাই থেকে ১৪ জুলাই রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৬০ বছর পূর্তি উপলক্ষে চলবে উত্সব। তার মধ্যেই পরিবারে নতুন অতিথি আসতে পারে। সে ক্ষেত্রে উত্সবে শামিল থাকতে পারবেন না কেট-উইলিয়াম। কাজেই উত্সবের জৌলুস খানিকটা ফিকে হবে বৈকি! বিষয়টি নিয়ে এ দিন রসিকতা করেন গায়িকা লরা রাইট। বলেন, ‘আমি বাবা বেশি জোরে গান করব না। কে জানে, আমার গান শুনে ওর (কেটের) প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল?’ লরা যতই রসিকতা করুন, ওই দিনটিকে মাথায় রেখেই সমস্ত পরিকল্পনা শুরু করেছে রাজপরিবার। প্যাডিংটন-এর সেন্ট মেরি হাসপাতালের ব্যক্তিগত ‘লিন্ডো উইং-এ’ সন্তানের জন্ম দেবেন কেট। আগাগোড়াই যার তত্ত্বাবধানে থাকবেন রাজপরিবারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অ্যালান ফারদিং। এই হাসপাতালেই জন্মেছিলেন রাজকুমার উইলিয়াম। নিজের প্রথম সন্তানকে কোলে নেয়ার অনুভূতিও তার এই হাসপাতালেই হবে। আপাতত খোশ মেজাজেই দিন কাটাচ্ছেন কেট। দক্ষিণ ইংল্যান্ডে নিজের গ্রাম বাকলবেরিতে মা-বাবার সঙ্গে এপ্রিল মাসে দেখা করতে গিয়েছিলেন তিনি।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV