ব্রেন ম্যাপিং প্রকল্প: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুগান্তকারী প্রস্তাব
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মানুষের মস্তিষ্কের কার্যকলাপ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে তুলে ধরতে ব্রেনের ম্যাপ তৈরির প্রয়াসের প্রস্তাব রেখেছেন। এর মাধ্যমে অ্যালঝেইমার্স, অটিজম, স্ট্রোক ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে সৃষ্ট জটিল সমস্যায় আরও উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওবামা আগামী বছর ১০ কোটি ডলার ব্যয়ে একটি প্রকল্প শুরুর প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেসে। মস্তিষ্কের ১০০ বিলিয়ন কোষ ও কয়েক ট্রিলিয়ন সংযোগের রহস্য খুঁজে বের করতে এ প্রকল্প চালু হবে। এটাকে তুলনামূলকভাবে ফেডারেল সরকারের ছোটখাটো বিনিয়োগই বলতে হবে। কারণ, নাসা প্রতি বছর শুধু সূর্যের গবেষণায় এরচেয়ে ৫ গুণেরও বেশি অর্থ ব্যয় করে। অবশ্য এখন কংগ্রেসে প্রস্তাবটি পাস হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। হোয়াইট হাউসে সমবেত বিজ্ঞানীদের উদ্দেশ্যে ওবামা বলেন, সারা বিশ্বের শত কোটি মানুষের জীবন আরও উন্নত করায় অবদান রাখবে এ গবেষণা। এ পদক্ষেপের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। ওবামা বলেন, মানুষ বহু আলোকবর্ষ দূরের গ্রহকে শনাক্ত করতে পারছে, পরমাণুর চেয়েও ছোট কণা সম্পর্কে জানতে পারছে। মস্তিষ্কের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কিন্তু আমরা এখনও ৩ পাউন্ড ওজনের একটি বস্তু, যেটি আমাদের দুই কানের মাঝে বসে আছে, তার রহস্য উন্মোচন করতে পারিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








