Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

“ব্র্যান্ডিং বাংলাদেশ” কার্যক্রমে সহায়তা করায় নিউইয়র্ক পুলিশ বিভাগকে সেন্টার ফর এনআরবি’র সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: August 16, 2022 | 3:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের পুলিশ প্লাজা কার্যালয়ে গত সোমবার এনওয়াইপিডি কর্মকর্তাদের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্টিত হয়। এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং কমিউনিটি সেবায় বাংলাদেশিদেরকে সহায়তা করার জন্য এনওয়াইপিডিকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে করোনাকালে এনআরবি সেন্টারের “ব্রান্ডিং বাংলাদেশ“ কার্যক্রমে ও প্রবাসী বাংলাদেশীদেরকে করোনাকালীন সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।


২০২১ সালে বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য এনওয়াইপিডিকে সেন্টারের পক্ষ থেকে সম্মানসূচক অনার প্লাক ও একটি সাইটেশন প্রদান করে প্রতিনিধি দলের নেতা এম এস সেকিল চৌধুরী ভবিষ্যত কার্যক্রমে পুলিশ বিভাগের অব্যহত সহায়তা কামনা করেন।

তিনি বাংলাদেশের প্রবাসী আমেরিকানদের বিভিন্ন বিষয় এবং স্থানীয় কার্যক্রমে তাদের ইতিবাচক অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সকল কার্যক্রমে বাংলাদেশী আমেরিকানরা সার্বিকভাবে এগিয়ে থাকবে বলে কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেন ।এ সময় তিনি কর্মকর্তাদেরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তাগণ বাংলাদেশীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক কার্যক্রমে তাদের অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ প্রদান করেন । কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট এবং ইন্সপেক্টর ভিক্টোরিয়া পেরি। এনআরবি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের মোহাম্মদ আলী, তরুণ ব্যবসায়ী প্রতিনিধি শেখ ফরহাদ এবং তরুণ পেশাজীবী প্রতিনিধি ওয়াসেফ চৌধুরী । বৈঠক শেষে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদেরকে পুলিশের ব্যাজ ও স্মারক উপহার দেওয়া হয়।

Situs Streaming JAV