বড়দিনের বাণী:নিপীড়কদের শাস্তি চাইলেন পোপ

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গতকাল ক্রিসমাসের প্রার্থনায় সমবেতদের উদ্দেশে পোপ এএফপি।
ইউএসএনিউজ ডেস্ক: পোপ ষোড়শ বেনেডিক্ট বড়দিনের প্রদত্ত বাণীতে মানুষের মধ্যে সত্যিকারের ভ্রাতৃত্ব গড়ে ওঠার পাশাপাশি নিপীড়কদের শাস্তি চেয়েছেন। বিশ্বের ১১০ কোটি খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু হিসেবে পোপ শুক্রবার দিবাগত রাতে ঐতিহ্য অনুসারে প্রায় ১০ হাজার ভক্তের সামনে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বাণী দেওয়ার সময় সেখানে কঠোর নিরাপত্তা বজায় ছিল। গত বছর বাণী দেওয়ার সময় এক মহিলা বেষ্টনী ভেদ করে পোপের দিকে ছুটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে শনিবার দেওয়া অপর এক বাণীতে তিনি রাজনৈতিক নেতাদের মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। যিশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলীয় শহর বেথেলহেমে শুক্রবার দিবাগত মধ্যরাতে অনুষ্ঠিত এক সমাবেশে এক প্রবীণ খ্রিস্টান ধর্মবেত্তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে ইসলামী জঙ্গিদের ঘাঁটি এলাকা বলে পরিচিত ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপের গির্জায় বোমা হামলা ঘটলে ছয়জন আহত হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদে আল কায়দার হুমকি উপেক্ষা করে নগরীর মধ্যাঞ্চলে সেন্ট জোসেফ গির্জায় প্রায় ৪০ জনের মতো প্রার্থনায় অংশ নেন। বিশ্বের অ্যাঙ্গেলিকান খ্রিস্টানদের নেতা ক্যান্টারবারির আর্চ বিশপ বড়দিনের গির্জা প্রাঙ্গণ থেকে দেওয়া হিতোপদেশে ব্রিটেনের রাজপরিবারে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের আসন্ন বিয়েকে স্বাগতম জানিয়েছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্স অনলাইনের।
বড়দিন উপলক্ষে শুক্রবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ বেনেডিক্ট তার বাণীতে ঈশ্বরের কাছে তার শান্তি মানুষের হৃদয়ে স্থাপনের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, ‘নিপীড়কের দণ্ড ভেঙে দাও।’ যিশুখ্রিস্টের এ জন্মবার্ষিকীতে পোপ বলেন, ‘তোমাকে অন্তরে ধারণ করে আমাদের একটি পরিবারের মতো বেঁচে থাকতে সাহায্য কর, যেন তোমার পরিবার হিসেবে বাঁচতে পারি।’ এর আগে জানালায় একটি মোমবাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের উৎসব শুরু করেন পোপ। গেইল স্যাভিনো নামের এক মার্কিন নাগরিক রয়টার্সকে বলেন, ‘খ্রিস্টের জন্মবার্ষিকীর এমন একটি চমৎকার রাতে এখানে থাকা সৌভাগ্যের বিষয়।’
এদিকে যিশুখ্রিস্টের জন্মস্থান বলে পরিচিত ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলীয় শহর বেথেলহেমে নেটিভেটি গির্জা প্রাঙ্গণে মধ্যরাতে হাজার হাজার মানুষের সমাবেশ থেকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। সেখানকার ক্যাথলিক গির্জার শীর্ষ প্রতিনিধি বলেন, বড়দিনের এ অনুষ্ঠান চলার সময় আমাদের গির্জাগুলোর ঘণ্টাধ্বনি ক্ষত-বিক্ষত মধ্যপ্রাচ্যের অস্ত্রগুলোর গর্জন থামিয়ে দিক।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত