ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর সরকার কবির উদ্দিনের ছেলের অকাল মৃত্যু
আকবর হায়দার কিরন, মেরিল্যান্ড: ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর ও কিংবদন্তী বেতার, টিভি ব্যক্তিত্ব সরকার কবির ঊদ্দিন ও নিশাত কবিরের একমাত্র ছেলে শেখ ইরফান কবির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মংগলবার ম্যারিল্যন্ডে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহ্—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এর প্রাক্তন ইমাম ইরফান কবির একজন অত্যন্ত বিচক্ষন ও আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ছিলেন। তাঁর অসাধারন বয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংগরাজ্য এমনকি অন্যান্য দেশেও বিশেষ সমাদৃত হয়। ইরফানুল কবিরের অকাল মৃত্যুতে ম্যারিল্যান্ড সহ ডিসি এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরকার কবির পরিবারের জন্য এই শোক ছিলো অত্যন্ত ভয়াবহ , কারন মাত্র ক’মাস আগেই তাঁদের ছেড়ে গেছেন সরকার ফিরোজ উদ্দিন।

শুক্রবার জুমার নামাজের পর ম্যারিল্যান্ডের ওয়েন ব্রাউন ইন্টারফেইথ সেন্টারে শেখ ইরফান কবির উদ্দিনের নামাজে জানাযা অনুস্ঠিত হয় যাতে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ ভয়েস অব আমেরিকা পরিবারের অনেকেই যোগ দেন।নামাজে জানাযায় হাজার মানুষের সমাগম হয়। সরকার কবির উদ্দিন ও তাঁর স্ত্রী নিশাত কবির সবার কাছে তাঁদের ছেলের রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন। ইরফান কবিরকে ম্যারিল্যন্ডের কলম্বিয়াতে দাফন করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








