Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভাঙ্গা টুইন টাওয়ার পরিষ্কারকারী ফায়ার শ্রমিক ও পুলিশরা ৬৩ কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: November 21, 2010 | 10:55 AM

 বাংলাপ্রেস,নিউইয়র্ক থেকে: দুই বছর ধরে চলে আসা আলোচনার সুরাহা হয়েছে। অবশেষে ৯/১১-তে সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ পরিষ্কারের সঙ্গে জড়িত ১০ হাজারের বেশি কর্মীকে প্রায় ৬৩ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে সংশ্লিষ্টরা।  ওই কাজ করার সময় বিষাক্ত ধুলায় তাঁরা শুধু অসুস্থই হননি,অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এতে তাঁরা নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ও তাঁদের কাজে নিয়োজিত করা ১২টি কম্পানির কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। গত দুই বছর ধরে আলোচনার পর গত শুক্রবার ৬২ কোটি ৫০ লাখ ডলারে তাঁদের ক্ষতিপূরণের বিষয়টির রফা হয়।

 

 

 

  এরপর মামলা প্রত্যাহার করেন ক্ষতিগ্রস্তরা। মামলাকারী ১০ হাজার ৪৩ জন ফায়ার ব্রিগেডকর্মী, শ্রমিক ও পুলিশের দাবি, টুইন টাওয়ারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর উদ্ধার এবং পরিষ্কার তৎপরতায় যথাযথ সতর্কতা না নেওয়ায় তাঁদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা সন্ত্রাসীরা দুটি যাত্রীবাহী বিমান টুইন টাওয়ারে বিধ্বস্ত করলে ভবন দুটি ধসে পড়ে। মামলাকারী ৯৫ শতাংশেরও বেশি এ রফা মেনে নিয়েছেন। শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘ক্ষতিপূরণের দাবির ন্যায্য সমাধান এটাই। এতে প্রয়োজনের সময় এই শহরের সাহায্যে এগিয়ে আসা মানুষের স্বার্থ রক্ষা করা হয়েছে�।বাদী পক্ষের প্রধান আইনজীবী পল নেপোলি এই রফাকে ‘সেরা ফলাফল’ অভিহিত করে বলেছেন,মামলাকে অনিশ্চিতভাবে দীর্ঘায়িত হওয়া থেকে রক্ষা করা গেছে।’ গ্রাউন্ড জিরোর শ্রমিক এবং নিউইয়র্ক শহরের প্রতিনিধিত্বকারী একটি বীমা কম্পানির মধ্যে দুই বছর ধরে আলোচনার পর এই রফা হয়। এই চুক্তির আওতায় ক্ষতিগ্রস্তরা সর্বনিম্ন তিন হাজার ২৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্তরা ২০০১ সাল থেকে ২০০২ সালের মধ্যে সাত মাস ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করেন। 

 
ট্যাগ:
Situs Streaming JAV