Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভারতের হরিয়ানা রাজ্যের এক শ্রমিক বাবা হলেন ৯৪ বছর বয়সে

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: December 28, 2010 | 12:08 AM

ইউএসএনিউজ ডেস্ক:ভারতের হরিয়ানা রাজ্যের এক শ্রমিক বাবা হলেন ৯৪ বছর বয়সে। রামজিতের দাবি তিনি ৯৪ বছর বয়সে বাবা হয়েছেন। ফলে বর্তমানে সেদেশের সবচেয়ে বয়স্ক বাবা রাজস্থানের কৃষক নানু রাম জগির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নানু রাম ২০০৭ সালে ৯০ বছর বয়সে ২২তম সন্তানের জনক হন। খবর জিনিউজ অনলাইনের। নয়াদিলি্ল অদূরে সোনিপাত জেলার ছোট শহর খারখোদার উপকণ্ঠের এক খামারবাড়ির বাসিন্দা রামজিত রাঘব দাবি করেন, পুত্রসন্তানের বাবা হয়ে তিনি গর্বিত। হরিয়ানা সরকারের বৃদ্ধভাতা প্রদান তালিকা অনুযায়ী রামজিতের বয়স ৯৪ বছর। রামজিতের স্ত্রী শকুনতলা এক মাস আগে সরকারি হাসপাতালে ওই সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুটি ভূমিষ্ঠ হয়েছে এবং তার স্বাস্থ্য ভালো আছে। শকুনতলার বয়স ৫০ ঊর্ধ্ব। শকুনতলা জানান, তিনি গর্ভধারণের পর ওই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন এবং সময়ে সময়ে তিনি চিকিৎসকদের সব নির্দেশনা মেনে চলেছেন।
ট্যাগ:
Situs Streaming JAV