ভারতে পদদলিত হয়ে শতাধিক তীর্থযাত্রী নিহত
ইউএসএনিউজ ডেস্ক: ভারতে পদদলিত হয়ে শতাধিক তীর্থযাত্রী নিহত হয়েছেন।আতঙ্কিত মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে ভারতের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছেন৷ কেরালার পাহাড়ী এলাকার সাবারিমালা মন্দিরে একটি হিন্দু ধর্মীয় উৎসবে এরা সকলে যোগ দিতে যাচ্ছিলেন৷ স্থানীয় সময় রাত আটটায় এই ঘটনা ঘটে৷ প্রতি বছর এই ধর্মীয় উৎসবে সেখানে ৩০ থেকে ৪০ লাখ মানুষ অংশ নেয়৷ একটি সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আগত তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ সরু পাহাড়ী পথে আতঙ্কিত মানুষ ছুটাছুটি শুরু করলে এই ঘটনা ঘটে৷ভারতের কেরালায় তীর্থযাত্রা থেকে ফেরার পথে পদদলিত হয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার পর হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।কেরালা রাজ্যের মন্দির বিষয়ক মন্ত্রী রামাচন্দ্রন কাড়ান্নাপপাল্লি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১০০। ভারতের সংবাদ মাধ্যমের খবর, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আহতও শতাধিক।ধর্মীয় ওই তীর্থ স্থানে একটি উৎসবে জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী হিন্দু। শুক্রবার ছিলো উৎসবের শেষ দিন।এনডিটিভি জানায়, রাত সোয়া ৮টার দিকে পাহাড়ি পথ বেয়ে তীর্থযাত্রীরা যখন নামছিলেন, তখন ওই পথে তীর্থযাত্রীবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে এলে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই হতাহতের ঘটনা ঘটে বলে কেরালার শিক্ষামন্ত্রী এম এ বাবি এনডিটিভিকে জানিয়েছেন।তিনি বলেন, দুর্ঘটনায় কয়েকজন মারা যান। তবে বেশিরভাগ মারা যান আতঙ্কের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী তলব করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








