Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জি আই রাসেল পুনর্বহাল

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 18, 2022 | 12:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জি আই রাসেলকে পুনর্বহাল করা হয়েছে। ২০১৪ সালে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে সংগঠিত এক অপ্রীতিকর ঘটনায় ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে জি আই রাসেলকে এক বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়। কিন্তু এক বছর পার হবার পরও তার সাময়িক অব্যহতি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কোন বিবৃতি প্রদান করেনি।

দীর্ঘ প্রায় আট বছর প্রতীক্ষার পর জি আই রাসেল বিষয়টি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নজরে আনলে বিষয়টি বিবেচনায় নেয় আওয়ামী লীগের হাইকমান্ড ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অবশেষে ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জি আই রাসেলকে পুনরায় ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল করা হয় যা ১৭ এপ্রিল সোমবার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। দলের প্রতি নিষ্ঠা দলের নিয়ম কানুন মেনে চলায় জি আই রাসেলকে তার স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ওয়াশিংটনে জি আই রাসেল আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। জন্ম থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়ি রয়েছেন। ঢাকা মিরপুর বাংলা কলেজের ছাত্রলীগের তিনি অন্যতম নেতা ছিলেন এবং ওয়াশিংটনে আসার পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে একাতœ হয়ে কাজ করেন।
এছাড়াও জি আই রাসেল ওয়াশিংটনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি। ২০২১ সালে তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত ৩৫তম ফোবানা সম্মেলনে কনভেনারের দায়িত্ব পালন করেন যা ফোবানার ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়াও তিনি ২০১১ সালে কনভেনার এবং ২০০৯ সালে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তিনি ও তার সংগঠন এবিএফএস বৃহত্তর ওয়াশিংটনে ৩/৪ শ পরিবারকে মাসব্যাপী খাদ্য ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র সরবরাহ করেন।ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে জি আই রাসেলের পূর্ণবহাল ওয়াশিংটনে আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Situs Streaming JAV