Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভালোবাসা ও প্রাণের উচ্ছ্বাসে লস এঞ্জেলেসে বাংলা নব বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: April 18, 2017 | 6:01 PM

লস এঞ্জেলেস প্রতিনিধি : হৃদয় নিঙরানো ভালোবাসা ও প্রাণের উচ্ছ্বাসে লস এঞ্জেলেসে বাংলা ১৪২৪ কে বরণ করেছে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি। গত ১৫ এপ্রিল স্থানীয় শ্যাটো রিক্রেয়েশন সেন্টারে শত শত বাংলাদেশি মিলে বাংলা নববর্ষকে বরণ করে। অনুষ্ঠানের শুভ উদ্বোাধন করেন ড. সুকৃত মুখার্জি। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রবাসী শিশু কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অডিটরিয়ামের ভিতরে মঙ্গল শোভাযাত্রা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আগামী বছর এটি বাইরে ব্যাপক আকারে করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন এটর্নি এ্যামী ঘোষ। বাংলা নববর্ব আরো ব্যাপকভাবে আয়োজন এবং বাঙালি চেতনা সমুন্নত রাখার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া ষ্টেট শাখার সভাপতি শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা. রবি আলম, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, দিদার আলম, সাইফুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম চৌধুরী প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাফলার সাবেক সভাপতি সামসুদ্দিন মানিক, বালার সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল্লাহ, সোহেল রহমান বাদল, কামরুল হাসান, সিটি আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি জাকির খান প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছিলেন প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ ও তার সহধর্মীনী শিল্পী মেহেরুন আহমদ। ৮০০ ছবিতে অভিনয় করে রেকর্ড ভঙ্গকারী রূপালি পর্দার এই অভিনেতাকে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা বিশেষভাবে আনন্দিত হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর আহমেদ শরীফ ‘মান্তান রাজা’ চলচ্চিত্র থেকে আংশিক অভিনয় করে দেখান। এই সময় অডিটরিয়ামে পিনপতন নিরবতা বিরাজ করে। রূপালি পর্দার সেই গর্জন, বলিষ্ঠ হুংকার প্রবাসীদের মনে প্রচুর আনন্দ দেয়। তুমুল করতালিতে আহমেদ শরীফকে প্রবাসী বাংলাদেশিরা অভিবাদন জানায়। গুনী শিল্পী মেহরুন আহমেদের পরিবেশিত গান দর্শকদের প্রভুত আনন্দ দেয়। এ ছাড়া প্রবাসী শিল্পীদের মধ্যে মোঃ আবু হানিফা, উপমা সাহা মজুমদার, সোনিয়া বড়ুয়া প্রমুখ গান পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থপনা করেন তৃষ্ণা ভাওয়াল, সাজিয়া আক্তার মিমি, সাইফুর রহমান ওসমানী জিতু ও মিঠুন চৌধুরী। দৃষ্টি নন্দন মঞ্চসজ্জা করেন শিল্পী পংকজ দাস। তবলায় সংগত করেন ড. সুকৃত মুখার্জি ও বেঙ্গলি আমেরিকান হিন্দু সাংস্কৃতিক জোটের প্রশিক্ষক অশোক দত্ত। অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন অমর হালদার, তাপস নন্দী, তৃষ্ণা ভাওয়াল, বিপুল চৌধুরী, সুখেন্দ্র পাল, রতœা পাল, অসীম দাম, শংকর সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় এবং মেলা উপলক্ষে দেশিয় পণ্য সমগ্রীর স্টল ও মুখরোচক খাবারের স্টলে উপচে পরা ভিড় লক্ষ্য করা যায়। বছরের প্রথম আয়োজিত বর্ষবরণের এই অনুষ্ঠানটি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

ট্যাগ:
Situs Streaming JAV