ভিওএ কর্মকর্তা আকবর আয়াজির জন্য ফ্যান ক্লাবের দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভয়েস অব আমেরিকা দক্ষিণ এশিয়া ও নিকট প্রাচ্য বিভাগের প্রধান আকবর আয়াজির রুহের মাগফেরাত কামনায় সম্প্রতি মিলাদ, দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বিজয়করা, চৌদ্দগ্রাম, কুমিল্লা। ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদে মিলাদের আয়োজন করা হয়। পরে কদম মোবারক এতিমখানার তিন শতাধিক এতিম শিশুদের জন্য রাতের খাবার সরবরাহ করেন ভিওএ ফ্যান ক্লাব বিজয়করার সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট এর সাবেক সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরী, সাংবাদিক হাসান ফেরদৌস, এডভোকেট বাহার উদ্দিন, ভিওএ ফ্যান ক্লাব জামাল খানের সভাপতি প্রফেসর আবদুল কাইয়ুম মাসুদ, সন্দীপ উপজেলা ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি প্রফেসর খোরশেদ আলম, হালিশহর ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি জিয়াউল হক জিল্লু, পাহাড়তলী ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি পাপল শাহা, চন্দনপুরা ভিওএ ফ্যান ক্লাবের সাধারন সম্পাদক মেহরাজ হাবিব চৌধুরী প্রমুখ। মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








