ভোয়ায় ফকির সেলিমের যোগদান উপলক্ষে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আনন্দ সভা

মোহাম্মদ সাঈদ,: সাংবাদিক ফকির সেলিম ইন্টারন্যাশনাল ব্রডকাষ্টার হিসাবে যোগ দিচ্ছেন ভয়েজ অব আমেরিকা (ভোয়া) রেডিওতে। তার ভোয়ায় যোগদান উপলক্ষে আমেরিকা-বাংলাদেশ প্রেসকাব এক আনন্দ সভার আয়োজন করে। নিউইয়কের্র জ্যাকসন হাইটেস ফুডকোর্ট রেষ্টুরেন্টে গত ২৬ মে দুপুরে এই আনন্দ সভা অনুষ্ঠিত হয়। এই আনন্দ সভায় নিউইয়র্কে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে ফকির সেলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এ সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসকাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক, দেশবাংলা ও বাংলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান এমডি, বর্ণমালা পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসকাবের সভাপতি মাহফুজুর রহমান, টরেন্টো থেকে আগত সাংবাদিক ও লেখক জসিম মল্লিক, এবি টিভি’র উপদেষ্টা নাজমুল আশরাফ ও সিএনই ফরিদ আলম, আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ, বৈশাখী টিভি’র প্রধান প্রতিবেদক হাসানুজ্জামান সাকি, সাংবাদিক মুজাহিদ আনাসারী, আকবর হায়দার কিরণ, সঞ্জীবন সরকার, ইউএনএ’র সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, এনটিভি’র নিউজ প্রযোজক তৌহিদ ইসলাম, এটিএন বাংলা’র কানু দত্ত প্রমুখ।
বক্তাদের শুভেচ্ছার পর বক্তব্য রাখেন ফকির সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর সাংবাদিকতার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। দেশে মূলধারার সাংবাদিকতা করেছি। যুক্তরাষ্ট্রে এসে কমিউনিটি জার্নালিজমে ব্যস্ত ছিলাম। এ দুটি পর্যায়ে সাংবাদিকতা এক হলেও চরিত্রের ভিন্নতা রয়েছে। কমিউনিটি সাংবাদিকতা করতে গিয়ে অনেক বিষয়ে দক্ষ হতে হয়েছে। যা ভয়েজ অব আমেরিকায় চাকরি পেতে সহযোগিতা পেয়েছি। তিনি বলেন, আমি মার্কিন মূলধারায় সাংবাদিকতা করলেও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থাকবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সবাকে সভাপতি সাঈদ রহমান মান্নান, বাংলা টিভি’র মহাপরিচালক মীর শিবলী, কবি ও লেখক সালেম সুলেরী, ইটিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাখাওয়াত সেলিম, ফোকাস বাংলা’র সাংবাদিক নিহার সিদ্দিকী, আজকাল এর কূটনৈতিক রিপোর্টার কাউছার মোমিন, সাংবাদিক মিডিয়া কর্মী শাহাদাত হোসেন সবুজ, এবি টিভি’র শাহ মাইনুল মুন ও আজাদ লিটু, নুরুজ্জামান মন্টু, জিরো সেলিম, ফারহানা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ফকির সেলিমকে নিয়ে তাৎক্ষণিকভাবে রচিত দুটি কবিতা পাঠ করেন মাওলানা কাজী কাইয়ূম এবং এম এ রাজ্জাক মাদানীবাদ। বক্তারা ফকির সেলিমের কর্মময় জীবনে আরো সফলতা কামনা করেন।
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








