Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজিং এডিটর আহসানুল হক

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: November 22, 2021 | 1:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ভয়েস অফ আমেরিকার আহসানুল হক সম্প্রতি বাংলা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজিং এডিটর হিসাবে দায়িত্ব নিয়েছেন। ২০০৬ সাল থেকে তিনি ভয়েস অফ আমেরিকায় কর্মরত আছেন। সে সময় থেকেই বাংলা বিভাগ নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতে শুরু করে।

আহসানুল হক ২০১৬ সালে তার কাজের স্বীকৃতি হিসাবে ভয়েস অফ আমেরিকার সম্মানজনক স্বর্ণপদক পেয়েছেন। বহু টিভি অনুষ্ঠান নির্মাণ এবং সাক্ষাৎকার গ্রহণ ছাড়াও বেতার এবং ইন্টারনেটে কাজ করেছেন।
জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি-র জন্য ২০০৬ সাল থেকে এ নাগাদ নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছেন। বর্তমানে এ অনুষ্ঠানটির নাম হ্যালো আমেরিকা। আগে এর নাম ছিল ওয়াশিংটন বার্তা।
বাংলাদেশে প্রতি রবিবার রাতে এটি সম্প্রচারিত হয়। এ ছাড়া আরটিভি-তে ‘আমেরিকার রাজনীতি’ অনুষ্ঠানে তিনি নিয়মিত ইংরেজি ভাষায় সাক্ষাৎকার নেন। এর আগে এটিএন বাংলার জন্য ‘সরাসরি আমেরিকা’ অনুষ্ঠানটি প্রযোজনা-উপস্থাপনা করেছেন।
১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলায় খণ্ডকালীন কাজ করেছেন। মাঝখানে কয়েক বছর লণ্ডনভিত্তিক বাংলা টিভিতে হেড অফ নিউজ পদে ছিলেন। স্নাতক এবং মাস্টার্স করেছেন ইংরেজি সাহিত্যে। লণ্ডন ইউনিভার্সিটির সোয়া্স (SOAS) স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভারতীয় চলচ্চিত্রের ওপর স্নাতকোত্তর পড়ালেখা করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV