Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মক্কায় ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: November 11, 2010 | 1:22 AM

ইউএসএনিউজ ডেস্ক: মক্কায় ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা। পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরবে গমন করা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা মদিনায় অবস্থান করছিলেন। হযরত মুহম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করতে তারা সরাসরি চলে গিয়েছিলেন মদিনায়। হজের সময় ঘনিয়ে আসায় এবার তারা ফিরতে শুরু করেছেন মক্কার উদ্দেশে।
গালফ নিউজ জানায়, গত মঙ্গলবার থেকে হজযাত্রীদের মক্কায় নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সৌদি কর্তৃপক্ষ। তিন দিনের এ কার্যক্রম শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রীকে মদিনা থেকে মক্কায় নিয়ে যাওয়া হবে। সৌদি হজ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আজকেই হজযাত্রীদের মদিনায় অবস্থানের শেষ দিন। সৌদি হজ মন্ত্রণালয়ের মদিনা ব্রাঞ্চের পরিচালক মোহাম্মদ আল বিজাভি জানান, প্রতিদিন ৩৫ হাজার হজযাত্রীকে মদিনা থেকে মক্কায় পরিবহন করা হবে। দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ৮০০টির বেশি বাস এ কাজে ব্যবহার করা হবে। বাস ছাড়াও ট্রেনে হজযাত্রীদের মক্কায় পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার স্থানীয় হজ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ট্রেনের টিকিট সরবরাহ করেছে হজ মন্ত্রণালয়। মক্কা ও সংলগ্ন মিনা, আরাফাত, মুজদালিফা প্রভৃতি পবিত্র স্থান ভ্রমণের জন্য চালু করা হয়েছে নতুন মেট্রো ট্রেন। ৩০ হাজার যানবাহন ব্যবহারের প্রয়োজন একাই মিটাতে সক্ষম হবে আল মাশায়ের আল মুকাদ্দেসাহ নামের ওই ট্রেনটি। ফলে হজ মওসুমে রাস্তায় যে তীব্র যানজট তৈরি হয় তা অনেকাংশেই থাকবে না। চীনের তৈরি এ ট্রেনকে বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের শাসনকালের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ট্যাগ:
Situs Streaming JAV