Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মন্দা কাটিয়ে উঠতে বছরের শুরুতেই বিরোধী দলের আন্তরিক সহায়তা চাইলেন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: January 3, 2011 | 11:43 AM

 

 এনা : নতুন বছরের প্রথম দিনই বিরোধী দলের উদাত্ত সহায়তা চাইলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মন্দা কাটিয়ে উঠতে রিপাবলিকান পার্টিও সহায়তার বিকল্প নেই বলে মনে করছেন প্রেসিডেন্ট ওবামা।হাওয়াইতে অবকাশ যাপনকালে শনিবার ১ জানুয়ারি রেডিওতে প্রদত্ত ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সেক্টরে কিছুটা প্রাণচাঞ্চল্য পরিলতি হয়েছে। একে ত্বরান্বিত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং মধ্যম শ্রেণীর মানুষকে আর্থিক বিপর্যয় থেকে উদ্ধারের পথ সুগম করতে হবে। তিনি বলেছেন, ২০১১ সালের মধ্যেই আমরা আমেরিকাকে মন্দার অভিশাপ থেকে মুক্ত করতে চাই। এজন্যে কংগ্রেসের উভয় কে ডেমক্র্যাট ও রিপাবলিকানদের একযোগে কাজের আহবান জানিয়েছেন বরাক ওবামা। উল্লেখ্য যে, নতুন কংগ্রেসের অধিবেশন বসছে বুধবার ৫ জানুয়ারি। কংগ্রেসের নিম্নক তথা হাউজে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এবং উচ্চক সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অক্ষুন্ন রয়েছে ডেমক্র্যাটদের। ফলে সকল কাজেই পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। এদিকে নতুন বছরের আগমণ উপলে পরিচালিত এক জরিপে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বলে প্রতিয়মান হয়। গত ২০০৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে পরিচালিত জরিপে ওবামার জনপ্রিয়তা ছিল ৪৯%, এবার হয়েছে ৪৭%। গত নভেম্বরের ২ তারিখে মধ্যবর্তি নিবাচনের আগে পরিচালিত জরিপে ওবামার জনপ্রিয়তা ছিল ৪৬%। তবে প্রেসিডেন্সির একইসময়ে বিল কিনটন এবং রনাল্ড রিগ্যানের জনপ্রিয়তা ছিল যথাক্রমে ৪০% এবং ৪৩%। সে তুলনায় ওবামা এখনও অনেক বেশী জনপ্রিয় বলে গ্যালাপ জরিপে প্রকাশ পেয়েছে। ডিসেম্বরের ২৬ থেকে ২৮ তারিখে এ জরিপে অংশ নেন ১৫৩৭ আমেরিকান।

ট্যাগ:
Situs Streaming JAV