নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে ২ মে শুক্রবার সকালে ওয়াইমিং কাউন্টির ওয়ারস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ দেওয়ান সানি (২৯) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানি বাফেলোর হ্যাজেলউড এলাকায় বসবাস করতেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান।
জানা গেছে, স্টেট রুট ২০এ-এর অরেঞ্জভিল ও ওয়ারস টাউনশিপ সীমান্তে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সি সার্ভিস ও ওয়ারস পুলিশ প্রথম ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনায় অপর গাড়ির চালকও গুরুতর আহত হন এবং পরে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি সানির গাড়িকে ধাক্কা দেয়, সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। ওয়াইমিং কাউন্টি শেরিফের অফিস ঘটনার তদন্ত করছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








