মাউস দিয়ে স্ক্যান!
অনলাইন ডেস্ক : জরুরি কোনো তথ্য, ছবি বা কাগজ স্ক্যান করার প্রয়োজন পড়লে এখন আর স্ক্যানারের খোঁজ করার দরকার পড়বে না; শুধু স্ক্যান করতে পারে এরকম একটি মাউস থাকলেই হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইরিশ এমন একটি কম্পিউটার মাউস তৈরি করেছে যা স্ক্যানার হিসেবেও ব্যবহার করা যায়। উইন্ডোজনির্ভর কম্পিউটার উপযোগী এই কম্পিউটার মাউসটির নাম ‘আইরিশস্ক্যান’। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণ কম্পিউটার মাউসের মতোই কাজ করে ‘আইরিশস্ক্যান’। তবে এর বাম ও ডান বাটন ও স্ক্রল চেপে একে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। মাউসের বামদিকের বাটনটি চেপে প্রয়োজনীয় তথ্যটির ওপরে নিয়ে মাউসটি একপাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে স্ক্যান হতে থাকে। মাউসের সঙ্গে থাকা সফটওয়্যার রিয়েল টাইমে স্ক্যান করা তথ্য কম্পিউটারের মনিটরে দেখায়। মাউস থেকেই সরাসরি স্ক্যান করা কপি প্রিন্ট দেওয়া যায়।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








