মাধ্যমিকের পাঠ্যক্রমে যৌন শিক্ষা চালু করছে মালয়েশিয়া
ইউএসএনিউজ ডেস্ক: মালয়েশিয়া সরকার মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে যৌন শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। কিশোরী বয়সে গর্ভধারণ করায় মালয়েশিয়ার অনেক মেয়েই সন্তান জন্মদানের পরে পরিত্যাগ করে। সমস্যাটি মালয়েশিয়ায় মহামারি রূপ নিয়েছে। শিক্ষা উপমন্ত্রী উয়ি কা সিয়ং গতকাল বৃহস্পতিবার জানান, ‘নবজাতক পরিত্যাগ’ সংকট সমাধানে আগামী বছর থেকেই যৌন শিক্ষা চালু করা হবে।
‘সামাজিক ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা’ নামে ওই ক্লাসগুলো পাঠ্যক্রমের অংশ হিসেবে ২০১১ সালের জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে চালু করা হবে। উপমন্ত্রী বলেন, ‘কিশোর-কিশোরীদের মধ্যে উচ্ছৃঙ্খলতা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং নবজাতক পরিত্যাগের সমস্যার বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়তে হবে।’ তিনি বলেন, এটা শুধু শিক্ষার মাধ্যমেই সম্ভব। ছেলেমেয়েদের পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে হবে, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যৌনতা বা উচ্ছৃঙ্খলতাকে উৎসাহিত করার জন্য এ পাঠ্যসূচি চালু করা হচ্ছে না। বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেসব সম্পর্কে তথ্য দেওয়া হবে এ পাঠ্যক্রমে।
সূত্র : এএফপি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








