Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মানবসেবায় অনারারি ডক্টরেট ডিগ্রি পেলেন নিউইয়র্কের কন্ঠশিল্পী সবিতা দাস

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 6, 2024 | 3:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কন্ঠশিল্পী সবিতা রানী সুতার (সবিতা দাস)কে মানব-সেবায় অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ‘ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চ্যান্সেলর অধ্যাপক মাইকেল পি পিটজেল ‘মানবতার দর্শনে অনরারি ডক্টরেট ডিগ্রি’র সনদ সবিতা দাসকে হস্তান্তর করেন। এ সময় সেখানে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রশাসনের চীফ ড. রবিন এ লকোকো। নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কন্ঠশিল্পী সবিতা দাস।
যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মীয় উচ্চ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের অনারারি ডক্টরেট ডিগ্রি লাভের অনুভূতি প্রকাশকালে সমাজ সেবক কন্ঠশিল্পী সবিতা দাস বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজকর্মের এমন সম্মান পাওয়ায় সামনের দিনগুলোতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। জাতিসংঘ ফোরাম থেকে এই সম্মান প্রাপ্তির ক্ষেত্র তৈরীর জন্যে কম্যুনিটি প্রিয়জনদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। তারাই আমাকে দীর্ঘদিন যাবত সমাজসেবায় উৎসাহিত ও অনুপ্রাণীত করেছেন। আশা করছি ভবিষ্যতেও তাদের সহযোগিতা ধারা অব্যাহত থাকবে।

Situs Streaming JAV