Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মানিকগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: January 9, 2011 | 11:29 AM

নিউইয়র্ক:  মানিকগঞ্জ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নব নির্বাচিত কর্যনির্বাহি কমিটি গঠনতান্ত্রিক বিধানমতে সংগঠনের পাঁচ সদস্যবিশিস্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছে। গত ৩রা জানুয়ারি সোমবার সন্ধ্যায় নর্দার্ন ব্লুবার্ডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কার্যনির্বাহি কমিটির এক সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন, জিনাত জুবায়দী, আমিরুল আজাদ খান রুনু, মো: সেলিম, আওকাত হোসেন এবং সাঈদ তারেক।

 

 

 সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল আলম খান। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহিন। আলোচকবৃন্দ সংগঠনের আশু কর্মসূচী নিয়ে স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এসব আলোচনার ভিত্তিতে সভায় কতিপয় সাংগঠনিক প্রস্তাব গ্রহন করা হয়। দ্বিতীয় পর্বে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন। উপদেষ্টাবৃন্দ সংগঠনকে শক্তিশালী এবং একটি কার্যকর জনকল্যানমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগীতা প্রদানের প্রত্যয় ঘোষণা করেন। সভার সভাপতি কার্যকরি কমিটির সকল সদস্যকে তাদের মতামত পেশ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানান। সব শেষে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

 

 

 
ট্যাগ:
Situs Streaming JAV