মানুষকে আরও সামাজিক করেছে ফেসবুক
ইউএসএনিউজ ডেস্ক: ফেসবুকের মতো সামজিক ওয়েবসাইটগুলো মানুষকে আরও বেশি সামাজিক করে তোলে। এর মাধ্যমে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে তাদের বন্ধনকে আরও দৃঢ় করে। সমপ্রতি প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। বিশ্বজুড়ে সামাজিক ওয়েবসাইট ফেসবুকের প্রায় ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।তবে টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা এর বিপরীত একটি অবস্থানে পৌঁছান। গবেষক দলের প্রধান ও টেক্সাস ইউনিভার্সিটির বেতার, টেলিভিশন ও সিনেমা বিষয়ের সহযোগী অধ্যাপক এস ক্রেইগ ওয়াটকিন্স বলেন, ফেসবুক পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যকার মুখোমুখি মিথষ্ক্রিয়ার স্থান দখল করে নেয়নি। আমাদের গবেষণায় এ বিষয়টিই বেরিয়ে এসেছে। তিনি আরও বলেন, তবে এ মাধ্যমটি নতুন বন্ধু, সম্পর্ক এবং একটি নতুন চিন্তাধারার মানুষকে একসঙ্গে আসার সুযোগ করে দেয় সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। গবেষণাটিতে প্রায় ৯শ’ কলেজ ছাত্রকে জিজ্ঞাসা করেন গবেষকরা। এসব ছাত্র সমপ্রতি স্নাতক সম্পন্ন করেছেন। ফেসবুকে তারা কাদের সঙ্গে মতবিনিময় করে সে বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া হয়। এদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি জানায়, স্ট্যাটাস আপডেট করা ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় কাজ। এছাড়া ৬০ শতাংশ নিজের প্রোফাইলে কমেন্ট লিখতে এবং ৪৯ শতাংশ বন্ধুদের বার্তা ও মন্তব্য পাঠিয়ে থাকে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








