মামলায় জিতলে খালেদা বাড়ি ফিরে পাবেন -এটর্নি জেনারেল
ঢাকা: তিন ইস্যুতে প্রেস ব্রিফিং করলেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম। জানালেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা জিতলে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ফিরে পাবেন।
আপিল বিভাগে খালেদা জিয়ার আইনজীবীদের স্থগিতাদেশ না চাওয়ার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। বলেছেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। তাকে না জানিয়ে বিরোধীদলীয় নেত্রীর আইনজীবীদের মামলা ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা বেআইনি ছিল বলে দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টে এটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে গতকালের এ প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এমকে রহমান ও মুরাদ রেজা। মাহবুবে আলম বলেন, সরকার সব সময় আদালতের নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করে। ৯ই নভেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা চেম্বার বিচারপতির আদালতে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন। এর পর দিন প্রধান বিচারপতির বেঞ্চে তারা কোন স্থগিতাদেশ চাননি। এমনকি আমি যখন শুনানিতে বললাম মুলতবি করলে আমার কোন আপত্তি নেই। তবে আমি স্থগিতাদেশের বিরোধিতা করছি। তখন প্রধান বিচারপতি বলেছিলেন, তারা কোন স্থগিতাদেশ চাননি। তখনও খালেদা জিয়ার আইনজীবীরা স্থগিতাদেশের ব্যাপারে কিছু বলেননি। এ সমস্ত কাজ উদ্দেশ্যপ্রণোদিত। আপনারা তাদের কাছে জানতে চান কেন তারা স্থগিতাদেশ চাননি? এটর্নি জেনারেল বলেন, স্বয়ংক্রিয়ভাবে হাইকোর্টের রায় স্থগিত হয়ে যায় না। এর জন্য আবেদন করতে হয়, আবেদন উত্থাপন করতে হয় ও প্রয়োজনীয় আদেশ পেতে হয়। আইনজীবীরা কেন স্থগিতাদেশ চাননি বিষয়টি তাদের কাছে জানতে চাওয়ার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেন এটর্নি জেনারেল। তিনি বলেন, শনিবার খালেদা জিয়ার কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতির কাছে গেছেন। আইনের বিধান হচ্ছে একপক্ষ যখন কোন মামলার ব্যাপারে বিচারপতির কাছে যাবে তখন অন্যপক্ষের আইনজীবীকে বিষয়টি জানাবে। আমি সুপ্রিম কোর্টে অবস্থান করা সত্ত্বেও তারা এ ব্যাপারে আমাকে কিছু জানাননি। না জানিয়ে নিজেরাই গেছেন। এটা বেআইনি ও অনৈতিক।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








