মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ২৬ মে ঢাকা সফর করবেন

রাজনীতি বিষয়ক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি আর শেরম্যান ৩ দিনের সফরে আগামী ২৬ মে ঢাকা সফর করবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তিনদিনের এ সফরে শেরম্যান ঢাকা-ওয়াশিংটন পার্টনারশিপ ডায়ালগে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে শীর্ষ এই মার্কিন কূটনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে গার্মেন্ট শিল্পের কাজের পরিবেশ এবং সাভার ট্র্যাজেডি নিয়ে গোলটেবিল বৈঠক করবেন। পার্টনারশিপ ডায়ালগ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, এটা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনার একটি ফোরাম। এবারের ডায়ালগে নিরাপত্তা ও সহিংসতা, সন্ত্রাসবাদ মোকাবিলা, সুশাসন, উন্নয়ন, নাগরিক সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, এসব ইস্যুর পাশাপাশি বহুল আলোচিত টিকফা সই এবং মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। শেরম্যান দিল্লি থেকে ঢাকা সফর করবেন। তিনি ২৪ ও ২৫ মে দিল্লি সফর করবেন। দিল্লিতে তিনি ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপে অংশ নেবেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদসহ অন্য কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








