Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে বাংলাদেশের জবাব, ব্লিনকেনকে ড. মোমেনের চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: January 1, 2022 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনকে চিঠি লিখে নিষেধাজ্ঞা প্রশ্নে বাংলাদেশের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গত ৩১শে ডিসেম্বর মন্ত্রীর স্বাক্ষর সংবলিত ওই চিঠি ওয়াশিংটনে গেছে বলে সরকারি সূত্র গতকাল নিশ্চিত করেছে। সূত্রমতে, সেই চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও অ্যাকশনের বিস্তারিত তুলে ধরেছেন মন্ত্রী ড. মোমেন। সেইসঙ্গে দুঃসাহসিক এসব কাজে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ অন্য বাহিনীগুলোর অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। গত ১০ই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে র‍্যাব’র ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন।
এটি বাংলাদেশের ওপর প্রথম মার্কিন নিষেধাজ্ঞা। যা সরকারকে বেশ চাপে ফেলেছে বলে মনে করছেন দেশি- বিদেশি বিশ্লেষকরা। এ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনেও উত্তাপ তৈরি হয়েছে।
সরকারের একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না ঢাকা। ওয়াশিংটনও এ বিষয়ে সচেতন রয়েছে। আর এজন্য আলোচনার চেষ্টা চলছে। সেই বিবেচনায় পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ সুচিন্তিত একটি জবাব পাঠিয়েছে। যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বরাবর পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বিস্তৃত বর্ণনা সংবলিত ওই চিঠি পাঠানোর বিষয়ে সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, চিঠিটি আরও এক সপ্তাহ আগেই পাঠানোর প্রস্তুতি শুরু হয়। কিন্তু নানা কারণে তা বিলম্ব হয়েছে। চিঠিটি ই-মেইল মারফত ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের স্টেট ডিপার্টমেন্টে চিঠিটি হস্তান্তর করার কথা রয়েছে। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV