Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের
সব ক্যাটাগরি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ পাচ্ছেন চাক হেগেল

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: January 7, 2013 | 8:03 PM

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসাবে সাবেক রিপাবলিকান সিনেটর চাক হেগেলকে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা স্থানীয় সময় সোমবার সকালে আসার কথা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন।
৬৬ বছর বয়স্ক সাবেক এই সিনেটর বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেটার স্থলাভিষিক্ত হবেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে নেব্রাস্কার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। গত মাস থেকে তার সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হওয়ার বিষয়ে মনোনয়নের ক্ষেত্রে কথাবার্তা শোনা যাচ্ছিল। এরপর থেকেই ইসরাইলপন্থি ও সমকামীরা তার প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পথে বিরুদ্ধাচরণ শুরু করে। হেগেল তখন বলেন, ‘ইহুদি লবি’ ওয়াশিংটনের জনগণকে ভয় দেখাচ্ছে। এ কারণে তারা তাকে এ পদে আসতে দিতে চাচ্ছে না। অপরদিকে তাদের বক্তব্য, হেগেল হামাস ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। ১৯৯৮ সালে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো সম্পর্কে এক মন্তব্য করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নেন। গত সপ্তাহে এক সাক্ষাত্কারে হেগেলের পক্ষে কথা বলেন ওবামা। তিনি বলেন, এমন কিছু নেই যা হেগেলকে অযোগ্য করে তুলতে পারে।আল জাজিরা/ইত্তেফাক
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV