মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্সের হার্টে রিং পরানো হয়েছে, প্রচারণা আপাতত বন্ধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্সের (৭৮) হার্টে রিং পরানো হয়েছে। ডেমোক্রেট দলের বর্ষীয়ান নেতা বার্নি স্যান্ডার্স মঙ্গলবার নেভাদায় একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেখানে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এতে তার হার্টে ব্লকেজ পাওয়া যায়। ফলে আপাতত প্রচারণা বাতিল করেছেন তিনি। পরে এক টুইটে ভারমন্ট থেকে নির্বাচিত এই সিনেটর বলেছেন, তিনি সুস্থ বোধ করছেন। তার এক সহকারী বলেছেন, আরও দু’একদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইতিমধ্যেই নির্বাচনের জন্য তিনি আড়াই কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছেন। আগামী নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সামনের সারিতে যে কয়েকজন প্রার্থী আছেন তার মধ্যে অন্যতম তিনি। এর আগে ২০১৬ সালে তিনি প্রাইমারি নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে হেরে যান। ফলে দলের টিকেট পান হিলারি। কিন্তু সেই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আছে। বলা হয়, হিলারিকে হারাতে সহায়তা করেছে রাশিয়া। এবার আবার নতুন উদ্যমে প্রচারণা শুরু করেছেন বার্নি স্যান্ডার্স। তিনি টুইটে বলেছেন, সুস্থ হয়ে উঠছেন। তবে তার সিনিয়র উপদেষ্টা জেফ ওয়েভার এক বিবৃতিতে বলেছেন, মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার একটি ধমনিতে একটি ব্লকেজ আছে। এ সময় তার হার্টে দুটি রিং পরানো হয়েছে সফলতার সঙ্গে। এখন স্যান্ডার্স ভাল আছেন।
তবে হৃদপিন্ডের এই চিকিৎসায় ভাল হয়ে উঠতে বা এ প্রক্রিয়া সম্পন্ন করতে তার প্রকৃতপক্ষে কত সময় লাগবে তা পরিষ্কার নয়। এরই মধ্যে আগামী ১৫ই অক্টোবর ডেমোক্রেটদের পরবর্তী বিতর্ক হওয়ার কথা। তাতে তার উপস্থিতি থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। যদি তিনি উপস্থিত হতে না পারেন তাহলে কি বার্তা যাবে দর্শক ও ভোটারদের মধ্যে তাও স্পষ্ট নয়। জনমত জরিপে দেখা যাচ্ছে দলীয় প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন বার্নি স্যান্ডার্স। ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আছেন তার সামনে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








