মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওবামার সঙ্গে বাস্কেটবল খেলতে চান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন!
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বাস্কেটবল খেলার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন! উভয় দেশের মধ্যে দা-কুমড়ার সম্পর্ক থাকলেও উন এই ইচ্ছা প্রকাশ করলেন। আর তার এই আকাঙ্ক্ষার কথা জানালেন বাস্কেট বল খেলার ‘ব্যাড বয়’ খ্যাত ডেনিস রোডম্যান। উত্তর কোরিয়া সফর শেষে পিয়ংইয়ং ছাড়ার আগে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি। বিমানবন্দরে তিনি বলেন, যেহেতু তিনি (কিম জং-উন) বাস্কেট বল খেলতে ভালোবাসেন… ওবামাও বাস্কেটবল খেলতে ভালোবাসেন। অতএব মার্কিন ও উত্তর কোরিয়ার মধ্যকার ওয়ার্মআপ সম্পর্ক তৈরি করতে তাদের দুজনের মধ্যে বাস্কেট বল খেলা শুরু করা যেতে পারে। এ ছাড়া কিম জং-উন যুদ্ধ চান না উল্লেখ করে রোডম্যান বলেন, তিনি চান ওবামা তাকে সাক্ষাতের জন্য ডাকুন। অবশ্য, নিজের দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে রোডম্যানকে এত বেশি ‘খাতির-যত্ন’ করায় গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যাপক সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এএফপি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








