মায়েরা যেমন সন্তান চান:প্রধান আকাঙ্ক্ষা সংসারী সন্তান

ই উএসএনিউজ ডেস্ক: ‘মায়েরা কেমন সন্তান চান’ এ বিষয়ে এশিয়ার কয়েকটি দেশের পাঁচটি শহরে সম্প্রতি এক সামাজিক সমীক্ষা পরিচালনা করেছে জাপানের এক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান। এ সমীক্ষার জন্য বেছে নেওয়া হয় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পাঁচটি বড় শহর বেইজিং, সাংহাই, টোকিও, সিউল ও তাইপে। এতে সন্তানের আচার-আচরণ ও বেড়ে ওঠা নিয়ে মায়েদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। খবর রয়টার্স অনলাইনের।বেনেসি হোল্ডিংস পরিচালিত ওই জরিপে দেখা যায়, টোকিওর মায়েরা চান তাদের সন্তান ধনী বন্ধুদের সঙ্গে মিশবে এবং অন্যদের বিরক্তির কারণ হবে না। আর বেইজিংয়ের মায়েরা চান সন্তানরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভার ঝলক দেখাক। এক্ষেত্রে সিউলের মায়েরা সন্তানের কাছে নেতৃত্বগুণ আশা করেন।সাধারণত টোকিওর মায়েরা সন্তানদের মানবিক গুণাবলি বিকাশে জোর দেয়, যেখানে অন্য মায়েরা সন্তানের কাছে সাফল্য প্রত্যাশা করে।তবে সব শহরের মায়েরই তাদের প্রধান আকাঙ্ক্ষা হিসেবে সন্তানদের সংসারী দেখতে চেয়েছেন। অবশ্য তাদের পরবর্তী দুটি আকাঙ্ক্ষায় উলেল্গখযোগ্য ভিন্নতা ছিল। চীনা মায়েরা জানান, তারা চান তাদের সন্তানরা কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবে ও অন্যরা তাদের শ্রদ্ধা করবে। আর এক্ষেত্রে তাইপের মায়েরা সহকর্মীদের উদ্বুদ্ধ করতে সক্ষম এমন কর্মদক্ষ সন্তান চান।সিউলের মায়েরা চান সন্তানরা নেতৃত্ব দেবে ও টাকা উপার্জন করবে। চীনা মায়েদের মধ্যে সাংহাইয়ের প্রায় সত্তর শতাংশ ও বেইজিংয়ের ৬২ শতাংশ চান তাদের সন্তানরা কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








