মিনায় সমবেত লাখো হজযাত্রী
ইউএসএনিউজ ডেস্ক: মক্কার মিনা এখন হজযাত্রীতে ঠাসা। আজকের দিন নিয়ে আর মাত্র দু’দিন পরই শুরু হচ্ছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আর তার শুরু ঐতিহাসিক মিনা থেকে। তাই হজযাত্রীরা যে যেখানে ছিলেন তারা জমায়েত হয়েছেন, হচ্ছেন মিনায়। সব রোড এসে এখন মিশছে মিনায়। আরব নিউজ এ খবর দিয়ে জানিয়েছে,
১৪শ’ বছর আগে ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল এই শহরেই। এই শহরে দাঁড়িয়েই মহানবী (সা.) ইসলামের খাঁটি ও সহজ বার্তা পৌঁছে দিয়েছিলেন মানুষের মাঝে। তারপর থেকে বিশ্বের কোটি কোটি মানুষ তাঁর অনুসারী। আগামী সোমবার পালিত হবে আরাফাত ময়দানের পর্ব। ওইদিন প্রায় ৩০ লাখ হজযাত্রী আরাফাতের ময়দানে অতিবাহিত করবেন। এবারের পরিবেশ ও আবহাওয়া অন্যবারের থেকে শান্ত। তাপমাত্রাও কম। গতবার আরাফাতের ময়দানে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার তা অনেক নেমে গেছে। বুধবার রাতে মক্কা নগরীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ঘেরা মক্কা নগরীতে এদিন মৃদু বাতাস প্রবাহিত হচ্ছিল। ওদিকে শেষ মুহূর্তে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে নারী, পুরুষ ও শিশুদের নিয়ে প্রতি ৫ মিনিট পর বিমান অবতরণ করছে বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিবেশী আরব দেশগুলো থেকে হজযাত্রীরা এসেছেন বাসে, গাড়িতে করে। অনুমতি নেই এমন ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপয়েন্ট। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিতে নামানো হয়েছে ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে। ওদিকে হজ চলাকালে আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত করবে না এমন নিশ্চয়তা দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফ। তিনি বলেছেন, আল কায়েদাকে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








