Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মিশিগানে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: June 15, 2022 | 9:57 AM

পার্থ সারথী দেব : যুক্তরাষ্টের মিশিগান প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভুত শিশু-কিশোরদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। গত ১১ জুন শনিবার ওয়ারেন সিটির মেমফিস অ্যাভিনিউয়ে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এখানে শিশু-কিশোরসহ সবার জন্য বাংলা শিক্ষা, গানের স্কুল, নৃত্যসহ বাঙালি সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা। ডা. দেবাশীষ মৃধা মিশিগানের একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, খেলাধূলাসহ বিভিন্ন অনুষ্ঠানে সাহায্য-সহযোগিতা করে থাকেন। তিনি ইতোমধ্যে একটি মন্দির, একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। মিশিগানে বাঙালিদের ২১শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কোনো স্থায়ী শহীদ মিনার নেই। তার পরিকল্পনায় রয়েছে এখানে একটি শহীদ মিনার তৈরির।
চিনু মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান অতিথি ডা. দেবাশীষ মৃধা, বিশেষ অতিথি ডা. সুলতানা গজনবী, নিউ‌ইয়র্ক থেকে আগত কবি, গীতিকার ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ রুপু, শারমীন তানিম। ডা. মৃধা বলেন, আমাদের আসল পরিচয় আমরা বাঙালি। আমরা যেখানেই থাকি না কেন আমরা যেন আমাদের বাঙালি পরিচয়, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরি।

অনুষ্ঠানে ছিল ঘুড়ি ওড়ানো, চিত্রাঙ্কান প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন আকরাম হোসেন, আজমল হোসেন, ডা. সুলতানা গজনভী, তপন প্রভু, শিমুল দত্ত, মারুফ সৌরভ, রুমকি সেন। এছাড়া নৃত্যানুষ্ঠানে অংশ নেন চিনু মৃধা, অমিতা মৃধা, অন্তরা অন্তি, শারমিন তানিম, মৌমিতা। ছিল কবিতাপাঠ, ভায়োলিন পরিবেশনা। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষে সেন্টারের বিশাল মাঠে বসেছিল মেলা।

Situs Streaming JAV