মুক্তিযুদ্ধের সাথী জেপি মরগ্যানের শীর্ষ কর্মকর্তার সাথে নিউইয়র্কে অর্থমন্ত্রী মুহিতের সাক্ষাত
এনাঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক জনমত গঠনে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী আমেরিকান ডেভিড এ উইজব্রোড ৩৯ বছর পর আবারো এগিয়ে এসেছেন বাংলাদেশকে অথনৈতিক সমৃদ্ধির পথ সুগম করতে।

৩৯ বছর আগে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যে সব বাংলাদেশীর সাথে তিনি কাজ করেন তার অন্যতম হলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুহিতের সাথে ৩০ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘে বাংলাদেশ মিশনে তিনি সাক্ষাত করেন এবং চলতি অক্টোবর মাসেই যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জে পি মরগ্যান এর শাখা চালু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য যে, সেদিনের টগবগে যুবক মিঃ ডেভিড সময়ের পরিক্রমায় জে পি মরগ্যান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সাক্ষাতকারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদ্যতাপূর্ণ। বাংলাদেশের প্রতিষ্ঠায় সম্পৃক্ত এই আমেরিকান গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাত করেছিলেন। শেখ হাসিনার আহবানে তিনি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশীদের সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার করেছিলেন। স্মরণ করা যেতে পারে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে ওয়াশিংটন ডিসিতে যে তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, তাতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরষ্কার বিজয়ী ড. ইউনূসও কাজ করেছেন আরো অনেক প্রবাসীর সাথে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








