মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সোহেল’র মৃত্যু, ঢাকার বাসভবনে মৃত অবস্থায় উদ্ধার পুলিশের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আলমগীর সোহেল আজ ১৮ আগষ্ট ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে … রাজেউন। এক টেলিফোন বার্তায় এ তথ্য জানিয়েছেন ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ। টেলিফোন বার্তায় রফিক পারভেজ জানান, আজ সকালে ঢাকার বনানীস্থ বাসভবনে মৃত অবস্থায় আলমগীর সোহেলকে উদ্ধার করে পুলিশ। এদিকে খবর পেয়ে আলমগীর সোহেলের পরিবারের সদস্যরা তার মরদেহ সংগ্রহের জন্য উপস্থিত হন।
উল্লেখ্য, ২০১২ সালে গঠিত মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগে আলমগীর সোহেল সাংগঠনিক সম্পাদক হিসাবে যোগদান করেন। পরে তাকে যুগ্ম সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়। আলমগীর সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। এক শোক বার্তায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রয়াত আলমগীর সোহেলের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় স্বাক্ষর করেন দলের সভাপতি সাদেক খান, জেষ্ঠ্য সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি আনোয়ার হোসাইন, সহ সভাপতি জি আই রাসেল, সহ সভাপতি মুজিবুর রহমান খান, সহ সভাপতি জুয়েল বড়–য়া, সহ সভাপতি আকতার হোসাইন, সহ সভাপতি বদরুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মনির পাটেয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। (ছবিঃ স্ত্রী ও কন্যার সাথে মরহুম আলমগীর সোহেল।) বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








