Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মেয়র ব্লুমবার্গের “ইন্টারফেইথ ব্রেকফাস্ট” এ কমুউনিটি নেতাদের অংশগ্রহন:ইমিগ্রেশন রিফর্ম একটি যৌক্তিক দাবী-মেয়র

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 7, 2011 | 10:01 AM

 মতিউর রহমান লিটু: ধর্মীয় অনুভুতিতে সহনশীল নিউ ইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ গত ৩১ শে ডিসেম্বর নিউ ইয়র্ক সিটি পাবলিক লাইব্রেরীতে এক ইন্টার ফেইথ ব্রেকফাস্টের আয়োজন করেন। পৃথিবীর মেগা সিটি নামে পরিচিত নিউ ইয়র্কের প্রায় সকল ধর্মের কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

 

 

 ব্যতিক্রমী এ অনুষ্ঠানে মেয়র ব্লুমবার্গ তার বক্তব্যে সিটি অফ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ইমিগ্রান্টদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখতে ইমিগ্রান্টদের ভুমিকা অপরিসীম। ধর্মীয় সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ইমিগ্রান্ট ভাইবোন্দের কাছে জাতি চির কৃতজ্ঞ। সময়ের প্রয়োজনে তাই বর্তমানে ইমিগ্রেশন রিফর্ম একটি যৌক্তিক দাবী, এই দাবীতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়া তিনি ইমিগ্রান্ট কমিউনিটির স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ও সক্রীয় থাকবেন বলে আশ্বাস দেন। উপস্থিত সকলের টেবিলে দেয়া একটি ফর্মে সাক্ষর করে কম্প্রিহেন্সিভ রিফর্মের সমর্থন করার জন্য অনুরোধ করেন তিনি।

 

 

 ইমিগ্রেশন স্বার্থ সংশ্লিষ্ট বক্তব্যে উপস্থিত সকলে আনন্দিত ও অনুপ্রানিত হয়ে হল কাপানো তালি দিয়ে মেয়র ব্লুমবার্গকে অভিনন্দন জানান।বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ব্রংক্সস রোটারী ক্লাব নেতা জনাব সাখাওয়াত আলী, প্রেসিডেন্ট অফ বিএসিসি মোহাম্মাদ এন মুজুমদার, বিএসিসি সাধারন সম্পাদক নজরুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মিসেস নারর্গিস আহাম্মেদ, ইমাম হাজী কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ মান্নান, বিশিষ্ট আইনজীবী অশোক কর্মকার প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV