Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মোটাদের জন্য বাড়তি ভাড়া!

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: March 25, 2013 | 7:11 PM

মুটিয়ে যাওয়া নিয়ে দুঃখ কার না থাকে! সে দুঃখ আরও বাড়াতে এবার প্রস্তাব আসছে মোটা শরীরের যাত্রীদের জন্য প্লেনে ভাড়া দ্বিগুণ করে দেয়ার। শরীরের ওজন মেপে ভাড়া নির্ধারণ! ৯ স্টোন যার ওজন তার চেয়ে ১৮ স্টোন ওজনধারীর ভাড়া দ্বিগুণ। এয়ারলাইন্সগুলো যখন বাড়তি জ্বালানি দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে তখন কোন যাত্রী কতটুকু ওজন নিয়ে ফ্লাইটে উঠলেন আর কতটুকু জায়গা দখল করে বসলেন সে বিষয়ে একটু হিসাবি না হলে আর চলছে না তাদের। মোটাদের জন্য বিমানকে বাড়তি জ্বালানি পোড়াতে হচ্ছে বলে নিশ্চিত হওয়ার পরই এই প্রস্তাব। কান্টাস এয়ারওয়েজের সাবেক চিফ ইকোনমিস্ট টবি ওয়েবারই বলেছেন একথা। আর অস্ট্রেলীয় এয়ারলাইন্সটির এই বিশেষজ্ঞের বক্তব্যের সত্যতা মিলেছে আরও কিছু জরিপ থেকে। সবশেষ গবেষণায় ভ্রমণ বিশ্লেষক ড. ভারত পি ভট্ট বলেছেন, আকাশযানে ব্যাগের ওজন মেপে ভাড়া নির্ধারণের মতো যাত্রীর ওজনমাফিক ভাড়ার বিষয়টিও কার্যকর একটি আইডিয়া হতে পারে। নরওয়ের সন ও জরদান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তিনটি বিকল্পের প্রস্তাবও দিয়েছেন। এক. বিমানে প্রতিটি যাত্রী তার নিজের ও সঙ্গে রাখা মালপত্রের ওজনমাফিক ভাড়া গুনবে। দুই. একটি নির্দিষ্ট ভাড়া থাকবে। এরপর বেশি ওজনের জন্য বেশি ভাড়া এবং কম ওজনের জন্য কিছুটা ছাড় দেয়া হবে। আর তৃতীয় আইডিয়াটি হচ্ছে মোটাদের জন্য একটি নির্দিষ্ট মাপের কথা বিবেচনায় রেখে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেয়া। আর গড়পড়তাদের জন্য থাকবে ভিন্ন ভাড়া। ড. ভট্ট বলেন, অন্য যে কোনো যানবাহনের চেয়ে আকাশযানে এই ওজন ও জায়গার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই যে যেমন ওজনের হবে, যতটুকু জায়গা নেবে ততটুকুর জন্যই ভাড়া গুনবে, সেটাই হওয়া উচিত। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV