Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের এফডিএ ও সিডিসি’র সিদ্ধান্ত: ২০ সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: August 24, 2021 | 11:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। ১৮ আগস্ট মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসা বিশেষজ্ঞদের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনি বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি, রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেন্সকি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে চিকিৎসাধীন বয়স্ক ব্যক্তিরা। এ ছাড়া বুস্টার ডোজ নিতে পারবেন কমপক্ষে আট মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া মার্কিন নাগরিকরাও। পর্যায়ক্রমে সব মার্কিন নাগরিক বুস্টার ডোজের আওতায় আসবে বলেও জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মডার্না বা ফাইজারের দুই ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা গ্রহণকারীরা আপাতত বুস্টার ডোজ নিতে পারবেন। এর আগে সিডিসি এবং এফডিএ যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়।
এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনি বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে টিকার সুষম বণ্টন নিশ্চিতে গরিব দেশগুলোকে বেশি করে টিকা সরবরাহে ধনী দেশগুলোর প্রতি আহ্বানও জানায় সংস্থাটি।
মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার।
করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ১৯ আগস্ট পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৪ হাজার ২৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৫৯ হাজার ৯০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৭৪৪ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জন। ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV