যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কাপড়ের সঙ্গে ওয়াশিং মেশিনে ১০ দিনের শিশু
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়াশিং মেশিনের মধ্যে ঘুরপাক খেয়ে ১০ দিনের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ওই মেশিনের মধ্যে রাখা স্তূপকৃত কাপড়ের সঙ্গে সেও ঘুরপাক খায় টানা ৪০ মিনিট। দরজা খুলে যখন শিশুটিকে বের করে আনা হয় তখন আর তাকে চেনা যাচ্ছিল না। শিশুটির নাম ম্যাগি মে ফিডলার।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই শিশুর মা লিন্ডসে ফিডলার স্তূপকৃত কাপড়ের সঙ্গে শিশুটিকে মেশিনের মধ্যে রেখে তা চালু করেন। এ সময় তাঁর এক আত্মীয় বাড়িতে এলে তাঁকে লিন্ডসে জানান যে তিনি তাঁর বাচ্চাটিকে খুঁজে পাচ্ছেন না। এ সময় ওই আত্মীয় ওয়াশিং মেশিনের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পান। ৪০ মিনিট পর মেশিনটি বন্ধ হলে এর দরজা খুলে দেখেন যে কাপড়ের সঙ্গে শিশুটির রক্তমাংস মিশে গেছে। এই বিভীষিকাময় মৃত্যুর দৃশ্য দেখে উদ্ধার করতে যাওয়া পুলিশের সদস্যদের চোখেও পানি চলে আসে।
অনেক হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী প্রবীণ এক পুলিশপ্রধান জানান, তাঁর জীবনে দেখা সব ঘটনার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ও হূদয়বিদারক। শিশু হত্যার অভিযোগে লিন্ডসে ফিডলারকে গ্রেপ্তার করা হয়েছে। ডেইলি মেইল অনলাইন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








