Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে টর্নেডো ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৪৪

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: September 3, 2021 | 12:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের চার অঙ্গরাজ্য নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া এবং কানেকটিকাটে টর্নেডো ও এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগের প্রয়োজন হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবর্তন সৃষ্টি হচ্ছে তা যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি মোকাবিলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক সিটি এবং নিউজার্সিতে অভূতপূর্ব মাত্রার বৃষ্টিপাত হয়েছে। বহু বাসিন্দা বাড়ির বেজমেন্ট এবং গাড়িতে আটকা পড়েছেন। চারটি অঙ্গরাজ্যে প্রাণহানি ঘটেছে।
নিউজার্সি গভর্নর ফিল মারফি জানিয়েছেন তার রাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আটকা পড়ে মারা যান। নিউইয়র্কে মৃত্যু হয়েছে দুই বছরের শিশুসহ অন্তত ১৪ জনের। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে পানিবন্দী বেজমেন্টে আটকা পড়ে। এছাড়া পেনসিলভানিয়ায় তিনজন এবং কানেকটিকাটে আরও একজনের মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও আবহাওয়া বিশেষজ্ঞদের সমালোচনা করে বলেন, কয়েক মিনিটের মধ্যেই পূর্বাভাস উপহাসে পরিণত হয়েছে। তিনি জানান, বিশেষজ্ঞরা তাকে সতর্ক করে জানিয়েছিলেন দিনভর তিন থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হবে। কিন্তু সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে তিন দশমিক ১৫ ইঞ্চি।
নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোসুল বলেন, ‘আমরা জানতাম না গত রাত আটটা ৫০ মিনিট থেকে নয়টা ৫০ মিনিটের মধ্যে আক্ষরিকভাবে স্বর্গ খুলে যাবে আর নিউইয়র্কের সড়কে নায়াগ্রা জলপ্রপাত মাত্রার পানি প্রবাহিত হবে।’(আকস্মিক টর্নেডো ও বন্যায় জলাবদ্ধ নিউইউর্কের রাস্তা । ছবি : রয়টার্স)

ট্যাগ:
Situs Streaming JAV