Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিবারের ৪ সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: February 6, 2022 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। নিহত চারজনের মধ্যে একজন শিশু রয়েছে। শনিবার পৃথক দুই স্থানে গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছেন।
কর্সিকানা পুলিশ প্রধান রবার্ট জনসন সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্সিকানা ডেইলি সানকে বলেন, ডালাস থেকে ৮০ কিলোমিটার দূরে রাতের বেলা গুলি চালানোর খবর পাওয়া যায়। পরে কর্সিকানার ৩২ কিলোমিটার দূরের ফ্রস্ট এলাকাতেও গুলি চালানোর ব্যাপারে জানা যায়।
উভয় স্থানে ৪১ বছর বয়সী কেভিন মিলাজো’কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি তার ৬৮ বছর বয়সী সৎবাবা উইলিয়াম এবং ৬১ বছরের মা কন্নি মিমস’কে গুলি করে হত্যা করেছেন। নিশানায় পড়া আরো দুজন হলেন কেভিন মিলাজোর ২১ বছরের ছেলে জসুয়া মিলাজো এবং মাত্র চার বছরের হান্টার ফ্রিম্যান।
পৃথক দুই স্থানে কেভিন মিলাজো গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছেন। তার মধ্যে দুজন আহত হয়েছেন প্রথম ঘটনায় এবং অপরজন আহত হয়েছেন কেভিন মিলাজো আত্মহত্যা করার সময়।
আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি কর্তৃপক্ষ কারো নাম প্রকাশ করেনি।

ট্যাগ:
Situs Streaming JAV