Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন অন্যকে

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: March 30, 2013 | 10:27 AM

 ডেস্ক: ঝুঁকি নিয়ে ট্রেন লাইনে লাফিয়ে পড়ে এক ব্যক্তিকে বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তি। ফিলাডেলফিয়ার ট্রানজিট পুলিশ তাকে বীরের মর্যাদা দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে উত্তর ফিলাডেলফিয়ার একটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্রিস্টোফার নাফেলক (৩২) ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় অপর এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে ট্রেন লাইনে পড়ে যান। ক্রিস্টোফার এক মুহূর্ত অপেক্ষা না করে লাফিয়ে পড়ে ওই ব্যক্তিকে ট্রেন লাইন থেকে সরে দাঁড়াতে সহায়তা করেন। কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন সেখানে আসবে জেনেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি তাকে লাইন থেকে সরাতে লাফ দেন। যে গতিতে সেখানে ট্রেন চলাচল করে তাতে যে কোন মুহূর্তে ট্রেন এসে পড়তে পারতো। এদিকে লাইনে পড়ে যাওয়া ওই ব্যক্তি আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কিভাবে তিনি পড়ে গেলেন তা এখনও জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ক্রিস্টোফার বলেন, লাইনে পড়ে যাওয়া ব্যক্তিটি আমাকে ধন্যবাদ জানাননি। তবে আমি জানি তিনি কৃতজ্ঞতাবোধ করেছিলেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV