যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে রাসায়নিকবাহী ট্রেন-লরি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে একটি রাসায়নিক মালবাহী ট্রেন একটি লরিকে সজোরে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ অনেকদূর থেকেও শোনা গেছে। মঙ্গলবার রাত ১২টার কিছুক্ষণ পর মেরিল্যান্ডের বাল্টিমোরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ট্রেনটিতে আগুন ধরে যায়। এতে ঘন কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। মারাত্মক আহত লরিচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগা রাসায়নিকগুলোর মধ্যে কোনো বিষাক্ত পদার্থ না থাকায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় বিষক্রিয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাই ওই এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার কোনো নির্দেশনা জারি করা হয়নি বলে জানিয়েছেন তারা। দুই সপ্তাহের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় রেল দুর্ঘটনা। দুর্ঘটনায় ১৫টি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন বাল্টিমোর কাউন্টির শীর্ষ কর্মকর্তা কেভিন কামেনেতজ। ‘বিস্ফোরণের শব্দ আধা মাইল দূর থেকেও শোনা গেছে। এটি ভয়াবহ বিস্ফোরণ। কারো মৃত্যু যে হয়নি এটাই সবচেয়ে বড় কথা,’ বলেন তিনি। ট্রেনটিতে সোডিয়াম ক্লোরাইড বহন করা হচ্ছিল বলে জানিয়েছেন কার্গো কোম্পানির এক কর্মকর্তা। তবে বাল্টিমোর কাউন্টির দমকল বিভাগের প্রধান জন হোহম্যান জানিয়েছেন, যে বগিগুলোতে আগুন লেগেছে তার কোনোটাতেই সোডিয়াম ক্লোরাইড ছিল না। আগুন লাগা বগিগুলোতে ফ্লোরোসিলিক এসিড ও টেরেফথ্যালিক এসিড ছিল বলে জানিয়েছে বাল্টিমোরের জননিরাপত্তা দফতর। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের ভবনগুলোর জানালা ও অন্যান্য হালকা জিনিসপত্র ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








