যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় প্রবাসী মোস্তাফিজ নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী মারা গেছেন। নিহত মোস্তাফিজ ভূইয়ার (৫৪) বাড়ি নোয়াখালী। তিনি ‘ভার্মন্ট শেল’ নামে একটি গ্যাস স্টেশনে কাজ করতেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে কাজ শেষে গ্যাস স্টেশন থেকে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
আহত মোস্তাফিজকে সিডার সাইনাই হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি শনিবার ভোরে মারা যান বলে জানান তার ভাই মিজান ভূইয়া।
মোস্তাফিজ ভূইয়া ১২ বছর আগে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর বড় ভাইয়ের গ্যাস স্টেশনেই কাজ করতেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








