Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৫৭তম

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: March 6, 2018 | 6:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে ৫৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৭তে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ১৬১৭০ কোটি ডলার, ভারতে ৫১০০ কোটি ডলার ও পাকিস্তানে এই বাজেট ৭০০ কোটি ডলার। বাংলাদেশে প্রতিরক্ষা খাতে বাজেট হলো ১৫৯ কোটি ডলার। এতে বলা হয়, বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে দুই, তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন ও ভারত। এই হিসাবে ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান। তবে তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান রয়েছে ১৩তম অবস্থানে। ২০১৭ সালের তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বের মোট ১৩৩টি দেশের ওপর ওই তালিকা করা হয়। এ তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম। এতে বলা হয়, তালিকার শীর্ষ ১৫টি দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, বৃটেন, জাপান, ইসরাইলও। তবে এই রিপোর্টে কোনো দেশের স্ট্রাটেজিক ফোর্স, যেমন পারমাণবিক অস্ত্রের বিষয়টি বিবেচনায় নেয়া হয় নি। ওইি রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় এক লাখ ৬০ হাজার সদস্যের সক্রিয় সামরিক বাহিনী রয়েছে। ভারতে এ সংখ্যা ১৩ লাখ ৬২ হাজার ৫০০। চীনে ৩৭ লাখ ১২ হাজার ৫০০ এবং পাকিস্তানে ৬ লাখ ৩৭ হাজার। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে ১৬৬টি এয়ারক্রাফট। প্রতিবেশী ভারতের কাছে আছে ২১০২টি এয়ারক্রাফট। চীনের আছে ২৯৫৫ টি ও পাকিস্তানে আছে মোট ৯৫১টি এয়ারক্রাফট। ওই রিপোর্ট অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে মোট ৫৩৪টি ট্যাঙ্ক, ৯৪২টি সশস্ত্র সাজোয়া যান, ১৮টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান, ৩২টি রকেট প্রজেক্টর। ওই রিপোর্টে বলা হয়, চীনের কাছে রয়েছে ৬৪৫৭টি ট্যাঙ্ক। ভারতের আছে ৪৪২৬টি ও পাকিস্তানের কাছে আছে ২৯২৪টি ট্যাঙ্ক। এ সংখ্যা বাংলাদেশের প্রায় ৬ গুন। ওই রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশের কাছে আছে মোট ৮৯টি ‘নেভাল এসেট’। আছে ৬টি ফ্রিগেট, চারটি করভেটিস, ২৮টি পেট্রোল ক্রাফট, ৫টি মাইন ওয়ারফেয়ার ভেসেল। নেই কোনো বিমানবাহী ক্যারিয়ার, ডেস্ট্রয়ার বা সাবমেরিন। পাকিস্তানের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। তাদের নৌবাহিনীর হাতে আছে ১০টি ফ্রিগেট, আটটি সাবমেরিন। আরো আছে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম। 

ট্যাগ:
Situs Streaming JAV